UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরম্যাটে বড় বদল, কোন দল খেলবে কাদের বিরুদ্ধে?
UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হবে ৩৬ দলকে নিয়ে। লিগ পর্ব থেকেই ফরম্যাটে বদল আনা হয়েছে। বৃহস্পতিবার মোনাকোয় চূড়ান্ত হয়ে গেল ক্লাবগুলির প্রতিপক্ষদের নাম।
এই অনুষ্ঠানে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ছাড়াও হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জিয়ানলুইজি বুফোঁ।
প্রতিটি দলকে আটটি আলাদা আলাদা দলের বিরুদ্ধে খেলতে হবে। চারটি হোম ম্যাচ, চারটি অ্যাওয়ে। ফলে নক আউট পর্বের আগে খেলতে হবে ৮টি করে ম্যাচ। যা আগেরবারের তুলনায় ২টি বেশি। জানুয়ারির ২৯ তারিখ থেকে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
একই লিগের দলের বিরুদ্ধে কাউকে খেলতে হবে না। আবার একটি ক্লাবকে দুটির বেশি দেশের বিরুদ্ধেও খেলতে হচ্ছে না। সেরা আটটি দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। ৯ থেকে ২৪-তে থাকা দলগুলিকে নিয়ে হবে নক আউট প্লে-অফ পর্বের খেলা। নীচের থেকে ১২টি দল নক আউটে যেতে পারবে না। শমিবার ম্যাচের দিনক্ষণ জানানো হবে।
এখন দেখা যাক কোন ক্লাবকে কাদের বিরুদ্ধে খেলতে হবে:
ম্যানচেস্টার সিটি: ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), জুভেন্তাস (অ্যাওয়ে), ফেয়েনুর্ড (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), স্পার্টা প্রাগ (হোম), স্লোভান ব্রাতিসলাভা (অ্যাওয়ে)।
আর্সেনাল: পিএসজি (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), শাখতার ডনেৎস্ক (হোম), আটলান্টা (অ্যাওয়ে), ডায়নামো জাগ্রেব (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), মোনাকো (হোম), জিরোনা (অ্যাওয়ে)।
লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), আরবি লিপজিগ (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম), এসি মিলান (অ্যাওয়ে), লিলি (হোম), পিএসভি (অ্যাওয়ে), বলোগনা (হোম), জিরোনা (অ্যাওয়ে)।
Home and away opponents for Pot 1 teams #UCLdraw pic.twitter.com/4bwEU4zCqq
— UEFA Champions League (@ChampionsLeague) August 29, 2024
অ্যাস্টন ভিলা: বায়ার্ন মিউনিখ (হোম), আরবি লিপজিগ (অ্যাওয়ে), জুভেন্তাস (হোম), ক্লাব বুর্গ (অ্যাওয়ে), সেল্টিক (হোম), ইয়ং বয়েজ (অ্যাওয়ে), বলোগনা (হোম), মোনাকো (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ: ডর্টমুন্ড (হোম), লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), আটলান্টা (অ্যাওয়ে), সালজবার্গ (হোম), লিলি (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রেস্ট (অ্যাওয়ে)।
বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), আটলান্টা (হোম), বেনফিকা (অ্যাওয়ে), ইয়ং বয়েজ (হোম), রেড স্টার বেলগ্রেড (অ্যাওয়ে), ব্রেস্ট (হোম), মোনাকো (অ্যাওয়ে)।
আতলেতিকো মাদ্রিদ: আরবি লিপজিগ (হোম), পিএসজি (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম), বেনফিকা (অ্যাওয়ে), লিলি (হোম), আরবি সালজবার্গ (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), স্পার্টা প্রাগ (অ্যাওয়ে)।
বায়ার্ন মিউনিখ: পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বেনফিকা (হোম), শাখতার ডনেৎস্ক (অ্যাওয়ে), ডায়নামো জাগ্রেব (হোম), ফেয়েনুর্ড (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)।
বেয়ার লেভারকুসেন: ইন্টার মিলান (হোম), লিভারপুল (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (অ্য়াওয়ে), এসি মিলান (হোম), আরবি সালজবার্গ (হোম), ফেয়েনুর্ড (অ্যাওয়ে), স্পার্টা প্রাগ (হোম), ব্রেস্ট (অ্যাওয়ে)।
বরুসিয়া ডর্টমুন্ড: বার্সেলোনা (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), শাখতার ডনেৎস্ক (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), সেলটিক (হোম), ডায়নামো জাগ্রেব (অ্যাওয়ে), স্টার্ম গ্রাজ (হোম), বলোগনা (অ্যাওয়ে)।
ইন্টার মিলান: আরবি লিপজিগ (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), লেভারকুসেন (অ্যাওয়ে), রেড স্টার বেলগ্রেড (হোম), ইয়ং বয়েজ (অ্যাওয়ে), মোনাকো (হোম), স্পার্টা প্রাগ (অ্যাওয়ে)।
এসি মিলান: লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব বুর্গ (হোম), বেয়ার লেভারকুসেন (অ্যাওয়ে), রেড স্টার বেলগ্রেড (হোম), ডায়নামো জাগ্রেব (অ্যাওয়ে), জিরোনা (হোম), স্লোভান ব্রাতিসলাভা (অ্যাওয়ে)।
জুভেন্তাস: ম্যান সিটি (হোম), আরবি লিপজিগ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), পিএসভি (হোম), লিলি (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)।
পিএসজি: ম্যান সিটি (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), আরবি সালজবার্গ (অ্যাওয়ে), জিরোনা (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।
সেলটিক: আরবি লিপজিগ (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), আটলান্টা (অ্যাওয়ে), ইয়ং বয়েজ (হোম), ডায়নামো জাগ্রেব (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)।













Click it and Unblock the Notifications