রিয়াল-জুভেন্তাস অঘটনের পর নাপোলির বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকেও সতর্ক মেসির বার্সেলোনা

রিয়াল-জুভেন্তাস অঘটনের পর নাপোলির বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকেও সতর্ক মেসির বার্সেলোনা

করোনা পরবর্তী সময় চ্যাম্পিয়ন্স লিগ ফেরার দ্বিতীয় দিন আজ মাঠে নামছে মেসির বার্সলোনা। শুক্রবার রাতে রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস দুই দল চ্যাম্পিয়ন্স লিগে থেকে বিদায় নেওয়ার পর আজ সতর্ক থেকে নাপোলির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কাতালান ক্লাব।

কেন আজ এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা

কেন আজ এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা

প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে নেপলসে বার্সলোনা ১-১ গোলে ম্যাচ ড্র করেছিল। আজ ঘরের মাঠে তাই অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবিধে নিয়ে মাঠে নামবেন মেসিরা।

অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

শুক্রবার রাতে লিয়র বিরুদ্ধে জুভেন্তাস ম্যাচে ২ গোলের ব্যবধানে জিতলেও রোনাল্ডোরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে নিশ্চিত ছিল। সেই পরিস্থিতিতে অঘটন ঘটিয়ে জুভেন্তাসকে ছিটকে দিয়েছে লিয়। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে, ম্যাঞ্চেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছে। ফলে আজকেও অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বার্সেলোনায় স্তস্তি ও অস্বস্তি!

বার্সেলোনায় স্তস্তি ও অস্বস্তি!

বার্সেলোনা দলে আজ বাসকোয়েটস ও আরতুরো ভিদাল খেলতে পারবেন না। তবে দলের স্বস্তির খবর লুই সুয়ারেজ, আঁতোয়া গ্রিজম্যান ও মেসি তিনজনের ফিট রয়েছেন। আক্রমণভাবে দলের এই ত্রিফলা জ্বলে উঠলে প্রতিপক্ষকে উড়িয় দিতে পারে বার্সা। ফলে খাতায় কলমে মেসিরাই এগিয়ে রয়েছে। ভারতীয় সময়ে আজ রাত ১২.৩০ মিনিটে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও অ্যাপে ম্যাচ দেখা যাবে।

এদিনের দ্বিতীয় ম্যাচ

এদিনের দ্বিতীয় ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬ তে আজ দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখ চেলসির বিরুদ্ধে খেলতে নামছে। প্রথম লেগে চেলসি ০-৩ গোলে পিছিয়ে রয়েছে। বড় অঘটন না ঘটলে জার্মানির দল বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+