চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করছে বার্সেলোনা, লিভারপুল সহ একাধিক ক্লাব, কোন ম্যাচ কখন

চ্যাম্পিয়ন্স লিগের ঢাকে কাঠি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ অভিযান শুরু করছে বার্সেলোনা। লিগে তাদের প্রথম প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। অন্যদিকে লিগে এবার গ্রুপ অফ ডেথ এফ গ্রুপে পরেছে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগের ঢাকে কাঠি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ অভিযান শুরু করছে বার্সেলোনা। লিগে তাদের প্রথম প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। অন্যদিকে লিগে এবার গ্রুপ অফ ডেথ এফ গ্রুপে পরেছে বার্সা। বার্সা, ডর্টমুন্ড ছাড়া এই গ্রুপে রয়েছে শক্তিশালী ইন্টার মিলান। চতুর্থ দল হিসেবে রয়েছে স্লাভিয়া প্রাহা।

একনজরে বার্সার ম্যাচ কখন দেখবেন

ভারতীয় সময় বার্সেলোনা বনাম বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ দেখবেন রাত ১২.৩০ মিনিটে। এই ম্যাচে বার্সার হয়ে দলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। প্রাক মরসুম প্রস্তুতিতে কাফ মাসলে চোট পেয়েছিলেন লিও। সেই চোটের পার আজ ক্লাবের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। চলতি মরসুমে স্প্যানিশ লিগে বার্সার হয়ে তিনটি ম্যাচেই মাঠের বাইরে ছিলেন লিও।

অভিযান শুরু করছে লিভারপুল

এদিন চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করছে লিভারপুল। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ নাপোলি। ভারতীয় সময়ে এই ম্যাচ দেখা যাবে, ১২.৩০ মিনিটে।

অভিযান শুরু করছে চেলসি, ইন্টার মিলান, আয়াক্স

চ্যাম্পিয়ন্স লিগে এদিন অভিযান শুরু করছে চেলসি, ইন্টার মিলান, আয়াক্স সহ একাধিক দল। চেলসির এদিনের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ভারতীয় সময় ম্যাচ দেখবেন ১২.৩০ মিনিটে। আয়াক্সের প্রতিপক্ষ লসসি।ম্যাচ দেখবেন ১২.৩০ মিনিটে ইন্টার মিলানের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাভা। এই ম্যাচ দেখবেন ১০.২৫ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+