চ্যাম্পিয়ন্স লিগের পরের তিন এডিশনের ফাইনাল কোথায় হবে, জানাল উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগের পরের তিন এডিশনের ফাইনাল কোথায় হবে, জানাল উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরশুমের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ২০২০ সালের ৩০ মে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এবার ২০২১, ২০২২ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোথায় হবে, তাও জানিয়ে দিল উয়েফা।

উয়েফা জানিয়েছে, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যথাক্রমে জার্মানির মিউনিখ ও ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে বলে ঘোষণা করেছেন উয়েফা। ২০২১ সালের ইউরোপা লিগের ফাইনাল স্পেনের সেভিল্লেতে হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ইউরো কাপের বেশ কয়েকটি ম্যাচও হবে এই মাঠেই। অন্যদিকে জার্মানির মিউনিখের মাঠে ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে হেরেছিল হোম টিম বায়ার্ন।












Click it and Unblock the Notifications