শেষ আটের লড়াই জমবে জমজমাট, সেরা ম্যাচ হবে যুবভারতীতে

বিশ্বকাপ ঘিরে প্রচুর উত্তেজনা ও উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। এবার কোয়ার্টার ফাইনালে দেশের লড়াই।

ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের লড়াই হয়ে উঠছে আরও তীব্র। লড়াইতে টিকে রয়েছে আটটি দল। যাদের মধ্যে থেকে চারটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে।

শেষ আটের লড়াই জমবে জমজমাট

ভারতীয় ফুটবল ফ্যানরা চেটেপুটে আস্বাদ নিচ্ছেন বিশ্ব ফুটবলের। কখনও ইউরোপীয় ফুটবলের গতিময়তা , কখনও আবার লাতিন আমেরিকান ফুটবলের শিল্প, আবার কখনও আফ্রিকান ফুটবলের শক্তি সব মিলিয়ে উত্তাপ ছড়িয়ে যাচ্ছে ভারতে। তবে এবার লড়াই আরও তীব্র হবে আটটি দল নিজেদের মধ্যে লড়াই করে পৌঁছে যাবে চূড়ান্ত লক্ষ্যের আরও কাছাকাছি।

শেষ আটের লড়াই জমবে জমজমাট

শেষ আটের লড়াই জমবে জমজমাট

গ্রুপ পর্ব থেকেই ইংল্যান্ডের জুনিয়র দল দারুণ পারফরম্যান্স করে মন জিতে নিয়েছেন। অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে লড়াই করবে দুই আফ্রিকান শক্তি। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে খেতাব জয়ের রাস্তায় এগিয়ে যেতে হলে হারাতে হবে মালিকে। অন্যদিকে ইরান যেভাবে এগিয়ে চলেছে, তাতে রীতিমতো চমক দিয়েছে তারা।

শেষ আটের লড়াই জমবে জমজমাট

হেভিওয়েটদের মধ্যে ব্রাজিল, স্পেন , জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রও লড়বে এই পর্বে। শনিবার দিন রয়েছে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একটি ম্যাচ হবে গুয়াহাটিতে অন্য ম্যাচটি হবে গোয়ায়।

শেষ আটের লড়াই জমবে জমজমাট

অন্যদিকে রবিবার দিন কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় ম্যাচ হবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। এই ম্যাচে ইউরোপীয় সুপার জায়ন্ট জার্মানি খেলবে সাম্বাবাহিনীর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+