জিতল ব্রাজিল-স্পেন, হারল জার্মানি, জমে উঠেছে বিশ্বকাপ

ফুটবল বিশ্বের হেভিওয়েটদের জুনিয়র দলরা মাঠ কাঁপাচ্ছে মন মাতাচ্ছে দর্শকদের

জয়ের ধারা অব্যহত ব্রাজিলের। উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচে ২-০ গোলে জিতে গেল নেইমারের জুনিয়ররা।

জিতল ব্রাজিল-স্পেন, হারল জার্মানি, জমে উঠেছে বিশ্বকাপ

এদিন সাম্বাবাহিনী অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি। কোরিয়ার রক্ষণের ভেদ করে ঢুকতে পারছিল না ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ভেঙে যায় সব রক্ষণ। ৫৬ মিনিটে লিঙ্কন প্রথমে গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ৬১ মিনিটে পাউলিনহো ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি উত্তর কোরিয়া।

2 jogos, 2 gols... o camisa 9 da #SeleçãoSub17 tá inspirado, hein? ⚽️🇧🇷👏 #GigantesPorNatureza

📸: Getty Images/FIFA pic.twitter.com/VQbMrurn4a
— CBF Futebol (@CBF_Futebol) October 10, 2017

E o Paulinho? Nosso camisa 7 também é artilheiro! 2 jogos, 2 gols! ⚽️🇧🇷👏 #GigantesPorNatureza

📸: Getty Images/FIFA pic.twitter.com/qDs7Krdgfs
— CBF Futebol (@CBF_Futebol) October 10, 2017

ব্রাজিলের কাছে ম্যাচে হেরে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে অভিযান শুরু করেছিল বড়দের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা।

জিতল ব্রাজিল-স্পেন, হারল জার্মানি, জমে উঠেছে বিশ্বকাপ

নাইজারের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল স্পেন। স্পেন অনুর্ধ্ব ১৭ দলের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক আবেল রুইজ। ২১ মিনিটে তিনি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রুইজ। ৪১ মিনিটেও তিনি আরও একটি গোল করেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে স্পেনের স্কোরলাইনে আরও একটি গোল জুড়ে দেন সিজার। ৮২ মিনিটে সার্জিও গোমেজের গোলে নাইজারের কফিনে শেষ পেরেক পোঁতা হয়ে যায়।

গোয়াতে কোস্টারিকা বনাম গিনি ম্যাচ শেষ হয় ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ। এদিকে এদিনের বড় অঘটন ইরান হারিয়ে দিল জার্মানিকে। বড়দের বিশ্বচ্যাম্পিয়ন কিন্তু জুনিয়র দল হেরে গেল এশীয় পাওয়ার হাউসের বিরুদ্ধে। খেলার ফল ৪-০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+