ফুটবল পায়ে মাঠ কাঁপাতে নামছেন ভালদেরামা-মরিয়েন্তিসরা, চড়ছে বিশ্বকাপের পারদ

মুম্বইতে হাজির হয়েছেন বিশ্বকাপাররা। বুধবার সন্ধ্যায় জমজমাট ডি ওয়াই পাতিল স্টেডিয়াম

বিশ্বকাপ না হক মিনি বিশ্বকাপ তো বটে। আর তাতেই একবার চাঁদের হাট বসে যাচ্ছে ভারতে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রমোশানমূলক অনুষ্ঠানের জন্যই ভারতে এসে গেছেন প্রাক্তন বিশ্বকাপাররা।

ফুটবল পায়ে মাঠ কাঁপাতে নামছেন ভালদেরামা-মরিয়েন্তিসরা, চড়ছে বিশ্বকাপের পারদ

আর বুধবার বল পায়ে মাঠে নামবেন পাঁচ বিশ্বকাপার ফুটবলার কার্লোস ভালদেরামা, ফার্নান্দো মরিয়েন্তেস, মার্সেল দেশাই, জর্জ ক্যাম্পোস, ইমানুয়েল আমুনি। এদিন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তাঁরা যে ম্যাচ খেলবেন তার নাম লেজেন্ডস ম্যাচ।

Watch five #WorldCup legends speak in a Facebook Live interview in India ahead of the #FIFAU17WC
📽️👉https://t.co/ZRN2hDIttY pic.twitter.com/HjkfkfId6w
— FIFA.com (@FIFAcom) September 5, 2017

২০ মিনিটের এই ম্যাচে ভারতীয় দল যে খেলবে তাতে রেনেডি সিং, বেমবেম দেবীর মত ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবলাররা খেলবেন। ভারতীয় দলটির নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান লেজেন্ড।

কলম্বিয়ান বিশ্বকাপার ভালদেরামা খেলেছেন তিনটি বিশ্বকাপে।স্প্যানিশ ফুটবলার মরিয়েন্তেস খেলেছেন দুটি বিশ্বকাপ। তাছাড়া রিয়েল মাদ্রিদ জার্সিতে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য দেশাই। ফিফা কনফেডারেশন কাপে দেশকে নেতৃত্বও দেন। মেক্সিকোর ক্যাম্পোস ৯৪ ও ৯৮ বিশ্বকাপে খেলেছেন। নাইজেরিয়ার জার্সিতে ৯৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ছাড়াও ৯৬ অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য আমুনিকে। কোচ হিসেবে সাফল্য ঈর্ষণীয়। ২০১৫-‌এর চিলির অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নাইজেরিয়া চ্যাম্পিয়ন হয়েছেন আমুনিকের কোচিংয়ে।

এবারের বিশ্বকাপে প্রথমবার পা রাখছে ভারত। তাছাড়াও নতুন দল হিসেবে খেলবে নাইজার ও নিউ ক্যালেডোনিয়া। এশিয়ার ১৮ তম দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে পা রাখল ভারত।

এদিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি অ্যান্থেমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। হাজির থাকতে পারেন অফিসিয়াল সঙের গায়ক , গায়িকারাও। বিশ্বকাপের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করার সবরকম প্রয়াস করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+