ভালদেরামার প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়, বিশ্বকাপের আগে জমজমাট মুম্বই
আর ঠিক এক মাস বাদে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ তার আগে মুম্বইতে লেজেন্ড ম্যাচ ঘিরে আগ্রহ চরমে
ক্যালেন্ডারের দিকে তাকালে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে-র আর ঠিক এক মাস বাকি রয়েছে। তাই বুধবারের মুম্বইতে ছিল সাজো সাজো রব। লেজেন্ডস ম্যাচেই যেন হয়ে গেল বিশ্বকাপের বোধন।

বিশ্বকাপের ঢাকে কাঠি
বুধবার কার্যত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। দুর্গা পুজোয় যেমন বোধন হয়, ঠিক তেমনিই মুম্বইতে লেজেন্ডস ম্যাচে বোধন হয়ে গেল বিশ্বকাপের। এদিন একটি ২০ মিনিটের প্রীতি ম্যাচ খেলেলন প্রাক্তন বিশ্বকাপাররা।

যাঁরা খেললেন
পাঁচ বিশ্বকাপার ফুটবলার কার্লোস ভালদেরামা, ফার্নান্দো মরিয়েন্তেস, মার্সেল দেশাই, জর্জ ক্যাম্পোস, ইমানুয়েল আমুনি। এদিন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তাঁরা খেলেলেন লেজেন্ডস ম্যাচে।

ভারতীয় দলে যাঁরা খেললেন
২০ মিনিটের এই ম্যাচে অবশ্য কোনও প্রাক্তন হেভিওয়েট ফুটবলারকে খেলতে দেখা যায়নি। খেলেন অর্জুন প্রাপ্ত বেমবেম দেবী, মহিলা জাতীয় দলের অধিনায়ক নাগানম বালা দেবীকে।

ছিল বলিউডি যোগও
এবারের বিশ্বকাপের অ্যান্থেম গেয়েছেন বাবুল সুপ্রিয় , তিনিও ছিলেন লেজেন্ডস দলে। ছিলেন চিত্র পরিচালক সুজিত সরকারও।

ম্যাচের ফলাফল
ম্যাচ হক না ২০ মিনিটের। গোলের বন্যা ছিল। ৫-৪ গোলে ম্যাচ জিতল ফিফা লেজেন্ডস।

মুগ্ধ বিশ্বকাপাররা
ফার্নেন্দো মরিয়েন্তেস থেকে মার্সেল ডেসিলি সকলেই দারুণ খুশি ভারতে এসে। সকলেরই বক্তব্য এই বিশ্বকাপের মঞ্চ থেকে ভারতীয় ফুটবল এক বড় লাফ দিতে পারবে।












Click it and Unblock the Notifications