আই লিগে মোহনবাগান জার্সিতে খেলা দুই ফুটবলার থাকছেন এটিকেতে

আই লিগে মোহনবাগান জার্সিতে খেলা দুই ফুটবলার থাকছেন এটিকেতে

আসন্ন ফুটবল মরসুমে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান। সেক্ষেত্রে বাগানের অনেক ফুটবলারেই এটিকে মোহনবাগান নতুন ক্লাবটিতে জায়গা না হতে পারে। তবে শেষ মরসুমে আই লিগে মোহনবাগান জার্সিতে নজর কাড়া তরুণ দুই ফুটবলারকে এটিকে রেখে দিতে চলেছে বলে জানা যাচ্ছে।

কোন দুই ফুটবলার

কোন দুই ফুটবলার

সূত্রের খবর শেখ সাহিল ও শুভ ঘোষকে এটিকে মোহনবাগান শেষ অবধি রেখে দিতে চলেছে ।

গত মরসুমে দুই ফুটবলারই নজর কাড়েন

গত মরসুমে দুই ফুটবলারই নজর কাড়েন

গত মরসুমে মোহনবাগান জার্সিতে শেখ সাহিল ও শুভ ঘোষ দুই ফুটবলারই নজর কাড়তে পেরেছিলেন।গত আই লিগে রক্ষণাত্মক মিডিও হিসেবে সবুজ-মেরুন জার্সিতে নিয়মিত খেলেন সাহিল। অন্যদিকে আক্রমণে শুভ ঘোষও নজর কাড়েন। ক্লাবের হয়ে গোল করেছেন এই তরুণ ফুটবলার।

দুই তরুণকে নিতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল

দুই তরুণকে নিতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ও আইএসএলের কয়েকটি ক্লাব মোহনবাগানের আইলিগ জয়ী দলের এই দুই তরুণ ফুটবলারকে নিতে ঝাঁপিয়েছিল।

দুই তরুণের সঙ্গে মোহনবাগানের দীর্ঘমেয়াদি চুক্তি

দুই তরুণের সঙ্গে মোহনবাগানের দীর্ঘমেয়াদি চুক্তি

দুই তরুণ ফুটবলারের সঙ্গে মোহনবাগান ক্লাবের দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় চুক্তি ভাঙলে সাহিলদের টাকা দিতে হত।

ম্যানেজমেন্টের সিদ্ধান্ত

ম্যানেজমেন্টের সিদ্ধান্ত

সূত্রের খবর, আপাতত দুই তরুণ ফুটবলার এটিকে মোহনবাগানে থাকতে চলেছেন। পরবর্তীকালে দুজনকে লোনে ছাড়া হবে কিনা, এটিকে মোহনবাগান সিদ্ধান্ত নিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+