বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডকে কাঁদিয়ে ছাড়া বুন্দেশলিগা তারকা আসছেন ভারতে

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডকে কাঁদিয়ে ছাড়া বুন্দেশলিগা তারকা আসছেন ভারতে

ইউরোপীয় ফুটবলে দাপিয়ে বেড়ানো স্ট্রাইকার পিটার স্লিসকোভিচকে সই করাল চেন্নাইয়িন এফসি। তবে, এই তারকার সঙ্গে কত দিনের চুক্তি করা হয়েছে তা ক্লাবের পক্ষ থেকে জানান হয়নি। সূত্রের খবর, দুই বছরের চুক্তিতে ভারতে আসছেন মেনজের প্রাক্তন তারকা। যুগস্লোভাকিয়ার এই ফুটবলারের উথ্থান ফ্র্যাঙ্কফুট এবং মেনজের অ্যাকাডেমি থেকে।

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডকে কাঁদিয়ে ছাড়া বুন্দেশলিগা তারকা আসছেন ভারতে

১৯ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় পিটার স্লিসকোভিচের। ২০১৫ পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাবের জার্সিতে খেলেন তিনি। বন্দেশলিগা ছাড়াও বুন্দেশলিগা ২, সুইস সুপার লিগে খেলেছেন তিনি। কয়েক দিন আগেই ঘানার তারকা স্ট্রাইকার কাওয়ামে কারিকারিকে সই করানোর কথা ঘোষণা করেছিলে চেন্নাইয়িন। কিছু দিনের মধ্যে আক্রমণে কারিকারির সঙ্গী হিসেবে এই মার্কি ফুটবলারকে সই করাল তারা।

কেরিয়ারে ৩৫৯টি ম্যাচে ১৩৬টি গোল করেছেন স্লিসকোভিচ। ১৬টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। কেরিয়ারের অধিকাংশটাই জার্মানিতে খেলেছেন তিনি। এ ছাড়া ক্রোয়েশইয়ার অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। ২০০৮-০৯ মরসুমে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি। মেনজ ছাড়াও ৬ ফুট ৪ ইঞ্চির এই স্ট্রাইকার খেলেছেন হালেসচার এফসি, ভিক্টোরিয়া ১৮৮৯ বার্লিন এবং এমএসভি দুসবার্গ। ভারতের ক্লাব চেন্নাইয়িন এফসি'র হয়ে সই করে যুগস্লোভাকিয়ার তারকা স্ট্রাইকার বলেছেন, "চেন্নাইয়িন এফসি'র হয়ে সই করে আমি খুশি। এই ক্লাবের সাফল্যের জন্য আমি নিজের সর্বস্য দিয়ে চেষ্টা করব।"

চেন্নায়িন এফসি দুই বারের আইএসএল চ্যাম্পিয়ন দল। ২০১৫ এবং ২০১৭-১৮ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় দক্ষিণ ভারতের এই ক্লাব। ২০১৯-২০ মরসুমে আইএসএল রানার্স হয় এই ক্লাব। এই মরসুমে মরসুমে বেশ শক্তিশালী দল বানিয়েছেন চেন্নাইয়িন এফসি। আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করে দেওয়ার কথা তাদের। ডুরান্ড কাপ দিয়ে ফুটবল মরসুম শুরু হতে চলেছে চেন্নাইয়িনের। বিশ্বের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ এই প্রতিযোগীতায় প্রথম দলকেই খেলাবে চেন্নাইয়িন। সেনাবাহিনীর নির্দেশ রয়েছে প্রতিটা দলকে প্রথম স্কোয়াড নিয়ে খেলতে আসতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+