AFC Women’s Asian Cup 2022: টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে কোভিড আক্রান্ত ভারতীয় দলের দুই ফুটবলার
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে কোভিড আক্রান্ত ভারতীয় দলের দুই ফুটবলার
কোভিডের প্রকোপ থেকে বাদ গেল না এএফসি মহিলা এশিয়ান কাপও। এশিয়ায় মহিলা ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে উদ্বোধনী দিন মাঠে নামার আগেই কোভিড আক্রান্ত হলেন ভারতীয় দলের দুই ফুটবলার।

ইরানের বিরুদ্ধে প্রতিযোগীতার প্রথম ম্যাচে নামার আগে নিঃসন্দেহে এটা বড় ধাক্কা ভারতীয় শিবিরে। সূত্র মারফত জানা গিয়েছে যেই দুই ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছেন তাঁদের ইরানের বিরুদ্ধে প্রথম একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছিলেন ভারতীয় মহিলা দলের কোচ থমাস ডেননার্বি।
শুধু ভারত নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, চিন এবং ভিয়েতনাম মিলিয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই কম করে পাঁচ জন ফুটবলারের কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। যদিও সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল জানিয়েছেন প্রতিটা দলের ১৩ জন ফুটবলার মাঠে নামার মতো অবস্থায় থাকলে ম্যাচ আয়োজন করা হবে। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের আগে এই প্রতিযোগীতাকেই চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী পর্ব হিসেবে গণ্য করা হচ্ছে। এই প্রতিযোগীতার সেরা পাঁচটি দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপে অংশ নেবে।
ইরান ছাড়াও গ্রুপ 'এ'-তে ভারতের সঙ্গে রয়েছে চিন এবং চাইনিজ তাইপে। ২৩ জানুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে চাইনিজ তাইপের। গ্রপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি চিনের বিরুদ্ধে খেলবে ভারত।
কোভিড মহামারীর চোখ রাঙানির এড়িয়ে সুষ্ঠ ভাবে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কোনও রকম ফাঁক ফোকড় রাখেনি এএফসি এবং এআইএফএফ। ভারতের মাটিতে এই টুর্নামেন্টকে সফল ভাবে আয়োজন করতে সব রকম সহযোগীতা করার আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকারও। প্রতিটা টিম হোটেল ঘিরে ফেলা হয়েছে ত্রি-স্তরীয় সুরক্ষা বলয়ে। বাইরে থেকে কাউকে হোটেল ঢুকতে হলে করাতে হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। অংশগ্রহণকারী ১২টি দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের প্রতিদিন কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যেই হোটেলে টিম রয়েছে সেখানে বাইরের কোন অতিথিকে রাখার ব্যবস্থা করা হয়নি। কিন্তু এত কিছুর মধ্যেও কোভিডের থাবা থেকে এই প্রতিযোগীতাকে দূরে রাখতে পারলেন না আয়োজকরা।












Click it and Unblock the Notifications