Mohun Bagan: নির্বাচনের পারদ চড়ছে মোহনবাগান ক্লাবে, সভাপতির পদ থেকে ইস্তফা টুটু বসুর
নতুন বছরের শুরু থেকেই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে মোহনবাগান ক্লাবে। আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে গঙ্গাপারে ক্লাবে। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোহনবাগান ক্লাবের ক্ষমতায় কারা থাকবে তা ঠিক হবে নির্বাচনের মাধ্যমেই। ইতিমধ্যেই দুই গোষ্ঠী নিজেদের মতই মত করেই প্রচারও শুরু করে দিয়েছে। এরই মধ্যে সোমবার এল বিরাট খবর। ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু।
২০২২ সালে মোহনবাগান ক্লাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে দেবাশিস দত্তের নেতৃত্বাধীন গোষ্ঠী। সেই বছর অবশ্য ভোট হয়নি। বিরোধীশূন্য অবস্থাতেই জিতে যায় দেবাশিস দত্তের নেতৃত্বাধীন গোষ্ঠী। এবার কিন্তু মোহনবাগান ক্লাবে নির্বাচনের উত্তাপ চরমে। দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু ভোটের ময়দানে নামতে পারেন। এরই মধ্যে নিজেকে সভাপতির পর থেকে সরিয়ে নিলেন টুটু বসু। ২০২২ সালে নতুন কমিটি সভাপতি হিসেবে মনোনীত করে টুটু বসুকে।

মোহনবাগান ক্লাবের সংবিধান অনুসারে সভাপতি পদে ভোটাভুটি হয় না। যে কমিটি ক্ষমতায় জিতে আসে তারাই সভাপতিকে মনোনীত করে। এই পরিস্থিতিতে সোমবার একটি বিবৃতিতে টুটু বসু জানিয়েছে তিনি আর মোহনবাগান ক্লাবের সভাপতি পদে থাকবেন না কারণ সভাপতি পদে থেকে কোন একটি গোষ্ঠীর হয়ে প্রচার করাটা নিয়ম বিরুদ্ধ।
একটি বার্তায় টুটু বসু লিখেছেন, আমরা সবাই জানি যে মোহনবাগান ক্লাবের নির্বাচন আসন্ন আমি বহু বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত।, মোহনবাগান ক্লাব আমার মাতৃসম। এতদিন একনিষ্ঠভাবে সেবায়েতের মতোই ক্লাবের নিত্য পূজো করেছি। নিজের স্বার্থ মতো মোহনবাগান ক্লাবকে যত্ন করেছি।
এরপর টুটু বসু আরও বলেন, সদস্যদের উদ্দেশ্যে আমার কিছু বলা দরকার কোন কমিটি আসবে এবং তাতে কারা থাকবেন তা ঠিক করবেন সদস্যরা কিন্তু সভাপতি চেয়ারে বসে আমার পক্ষে কাজ করা সম্ভব নয় আসলে সভাপতির চেয়ারে থেকে কোন একপক্ষের হয়ে প্রচার করাটা উচিত নয়। কোন আমি কোনদিন চেয়ার কিংবা পদের অপব্যবহার করিনি আগামীদিনেও করব না ।তাই ঠিক করেছি মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব।
ইতিমধ্যেই মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে উত্তাপ চরমে। দুই পক্ষই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। শেষ পর্যন্ত আবার নবান্নের নির্দেশে মিলমিশের কমিটি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত দুই পক্ষই দলকে শক্তিশালী করার কাজ চালাচ্ছে।












Click it and Unblock the Notifications