এই কারণেই মেক্সিকোর কাছে হারতে হল দক্ষিণ কোরিয়াকে

মেক্সিকোর বিরুদ্ধে প্রধানত ভুল স্ট্র্যাটেজির কারণেই হারতে হল দক্ষিণ কোরিয়াকে।

মাস্ট উইন ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নেমেছিল দক্ষিণ কোরিয়া। ফলে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে থেকেই দক্ষিণ কোরিয়ার শিবির জানত এই ম্যাচে হার মানেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া।

এই কারণেই মেক্সিকোর কাছে হারতে হল দক্ষিণ কোরিয়াকে

কিন্তু মাস্ট উইন ম্যাচে মেক্সিকোর মতো দলের বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে দলকে খেলাবেন সেটাই গোটা ম্যাচে ঠিক করে উঠতে পারলেন না দক্ষিণ কোরিয়ার কোচ। ঘাটতি ছিল দল সাজানোতেও।

যে ছকে প্রথম থেকে দলকে খেলিয়েছিলেন সেই ছকছিল আল্ট্রা ডিফেন্সিভ। ফলে মাস্ট উইন ম্যাচে আল্ট্রা ডিফেন্সিভ ভাবে দলকে খেলালে গোল পেতে কাল ঘাম যে ছুটে যাবে তা জানাই ছিল।

তাছাড়া গত ম্যাচে জার্মানির মতো দলকে হারিয়েছে মেক্সিকো। ফলে এই রকম শক্তিশালী দলকে ৯০ মিনিট ডিফিন্স করে আটকে রাখা যেস কার্যত অসম্ভব তা জানা উচিত ছিল দক্ষিণ কোরিয়ার কোচের।

কারণ স্রেফ প্রতি আক্রমণের উপর ভরসা রেখে এই রকম দলেকে হারানো অধিকাংশ ক্ষেত্রেই বেশ কঠিন। এছাড়া ম্যাচের প্রথমেই পেনাল্টি থেকে গোল পেয়ে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মেক্সিকো। এর পর ফের নতুন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ম্যাচে ফেরা সম্ভব হয়নি দক্ষিণ কোরিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+