আত্মঘাতী গোলটাই ম্যাচ থেকে ছিটকে দিল পোল্যান্ডকে
পোল্যান্ডের বিরুদ্ধে পাওয়া সেম সাইড গোলটাই ম্যাচে ফারাক গড়ে দেয় দুই দলের।
ম্যাচটা যখন শুরু হয়েছিল তখন কেউ ভাবেনি যে পোল্যান্ডকে প্রথম ম্যাচেই হারিয়ে দেয় আফ্রিকার এক অখ্যাত দেশ সেনেগাল। ভাবার কথাও নয়। কারণ পোল্যান্ডের দলে এমন একজন ফুটবলার ছিলেন যিনি যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারতেন। তিনি রবার্ট লেয়নডস্কি।

কিন্তু এই অখ্যাত সেনেগাল দলটাই এদিন ধরাশায়ী করল পোল্যান্ডকে। ম্যাচটা কিন্তু এতটা সহজ ছিল না সেনেগালের জন্য। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু ছিল পোল্যান্ডের হাতেই। কিন্তু ম্যাচ যত গড়ায় ততই হারিয়ে যায় পোল্যান্ড। কিন্তু পোল্যান্ডের হাত থেকে ম্যাচটা বেড়িয়ে যায় প্রথমার্ধের ৩৭ মিনিটে। কারণ এই সময়েই পোল্যান্ড ডিফেন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। আর এই গোলেরই পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সেনেগাল। আত্মঘাতী গোল হলেও এই এক গোলের লিডই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেনেগালের।
গোল পাওয়ার পর যে মোমেন্টাম সেনেগাল পেয়ে যায়, সেই মোমেন্টাম তারা ধরে রাখে ম্যাচের অন্তিমলগ্ন পর্যন্ত। এই গোলের পরেই সম্পূর্ণভাবে বদলে যায় ম্যাচের ভাগ্য। এই ম্যাচের টার্নিং পয়েন্ট বাছতে গেলে নিঃসন্দেহে তুলে আনা যায় এই একটা মুহূর্তকে।












Click it and Unblock the Notifications