এমবাপের গোলটাই পার্থক্য গড়ে দিল দুই দলের
এমবাপের গোলটাই এই ম্যাচে পার্থক্য গড়ে দিল।
খেলল পেরু, জিতল ফ্রান্স -এক কথায় পেরু বনাম ফ্র্যান্স ম্যাচের বিশ্লেষণ করলে উঠে আসবে এই একটাই ক্যাচ লাইন। প্রথমার্ধের শেষ ২০ মিনিট ছাড়া পুরো ম্যাচেই নিজেদের দাপট দেখাল পাওলো গেরেরোর দল। গোটা ম্যাচে একের পর এক আক্রমণ তুলে আনে তারা। কিন্তু অসংখ্য আক্রমণ তুলে এনেও শেষ পর্যন্ত মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় পেরুকে।

কিন্তু কোথায় পেরুকে পিছনে ফেলে দিল ফ্রান্স? কোথায় পেরুকে টক্কর দিল তারা?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা পয়েন্টই উঠে আসবে। এবং তা হল এমবাপের গোল। এই একটা গোলই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ম্যাচটার ভাগ্য লিখে দিয়েছে স্রেফ এই একটাই গোল। কিন্তু কেন একটা গোল শোধ করে এগিয়ে যেতে পারল না পেরু? তার কারন গোটা দলের পরিকল্পনার অভাব। শুধু আক্রমণ করলেই যে গোল পাওয়া যায় না, সেটা হয়তো গোটা ম্যাচে বুঝে উঠতে পারেনি পেরুর ফুটবলাররা। যদি আক্রমণের সঙ্গে সঠিক পরিকল্পনা রাখত পেরু তাহলে হয়তো এই ম্যাচের ফলাফল অন্য রকম হতেই পারত।












Click it and Unblock the Notifications