ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চয়তা দিল ইমামি, বাংলার তারকা মিডফিল্ডারকে সই করাল আই লিগ চ্যাম্পিয়ন দল
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চয়তা দিল ইমামি, বাংলার তারকা মিডফিল্ডারকে সই করাল আই লিগ চ্যাম্পিয়ন দল
আই লিগের জন্য বাংলার সন্তোষ ট্রফি জয়ী তারকা তন্ময় ঘোষকে সই করাল গোকুলাম কেরল এফসি। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তন্ময় ঘোষ এবং সেই কারণেই আই লিগের দলে সুযোগ পেয়েছেন তন্ময়।

গোকুলাম কেরলের হয়ে সই করার পর বেশ খুশি তন্ময়। তিনি জানিয়েছেন, নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন এ বারের আই লিগে। দলের মধ্যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, "গোকুলাম কেরল আমার উপর ভরসা রাখায় আমি খুশি। আমি চেষ্টা করব নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। দলের সাফল্যের জন্য, সমর্থকদের ভাল ফুটবল উপহার দেব। আমার লক্ষ্য দলের সাফল্যকে ধরে রেখে আই লিগে চ্যাম্পিয়ন হওয়া।"
অন্য দিকে, হায়দরাবাদ এফসির সঙ্গে চুক্তি বর্ধিত করল জোয়েল চিয়ানেসে। দুই বছরের চুক্তি বর্ধিত করেছে তাঁর সঙ্গে হায়দরাবাদ এফসি। ২০২৩-২৪ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে থাকবেন তিনি। অপর দিকে, মুম্বই সিটি এফসি লোনের মেয়াদ বৃদ্ধি করল বিনিথ রাইয়ের। বিনিথকে লোনে মুম্বই সিটি এফসি সই করায় ওড়িশা এফসি থেকে। ওড়িশা থেকে আইসল্যান্ডারদের হয়ে সই করার পর নিজেকে মেলে ধরেছেন দুর্দান্ত ভাবে বিনিত রাই। ২০২১-২২ মরসুমের শেষ পর্যন্ত ছিল এই লোনের মেয়াদ। পরবর্তীতে মুম্বই সিটি এফসির সঙ্গে আলোচনার পর ওড়িশা আরও এক বছর বিনিথকে লোনে ছাড়তে রাজি হয়েছে।
অপর দিকে, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের সঙ্গে কিছু দিনের মধ্যেই চুক্তি সমপন্ন হতে চলেছে ইমামি। ইমামির তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। এই মুহূর্তে সপরিবারে ইমামির ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল রয়েছেন ইতালিতে। তিনি দেশে ফেরার পর চুক্তি সই পর্ব সমাপ্ত হবে।












Click it and Unblock the Notifications