Transfer news: দলবদলে স্প্যানিশ মিডিওকে সই করিয়ে বড় চমক ইমামি ইস্টবেঙ্গলের
দল বদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে বোরহা হেরেরাকে এক বছরের চুক্তিতে দলে নিল লাল হলুদ ব্রিগেড। সোমবার দুপুরেই নতুন স্প্যানিশ মিডিও-র আগমনের কথা সরকারিভাবে জানিয়ে দিল ইমামি কর্তৃপক্ষ।
গত মে মাসেই হায়দরাবাদ এফসির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল বোরহার। ফ্রি ফুটবলার হিসাবে বোরহাকে দলে নিয়ে নিল ইস্টবেঙ্গল। স্প্যানিশ মিডিওর আগমনে মাঝমাঠকে আরও কিছুটা শক্তিশালী করল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

বেশ কয়েক সপ্তাহ নীরব থাকার পর দল বদলের বাজারে ঘোষণা শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। দুই দিন আগেই নন্দকুমারকে দলে নেওয়ার সরকারি বিবৃতি দেয় লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। সোমবার সপ্তাহের শুরুতেই যে একটা বড় ঘোষণা হতে পারে তার আগাম পূর্বাভাস ছিলই। অবশেষে সকাল পেরিয়ে বেলা পড়তেই সমর্থকদের জন্য বিরাট সুখবর দিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করে চমক দিল টিম ম্যানেজমেন্ট।
গত মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে বেশ নজর কেড়েছিলেন ৩০ বছর বয়সী এই স্প্যানিশ মিডিও। ৪টি গোল করার পাশাপাশি ৫টি গোলের ক্ষেত্রে তাঁর অবদান ছিল। প্রথম মরসুমেই ৩২টি গোলের সুযোগ তৈরি করেছিলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। শুধু আইএসএল নয় একইসঙ্গে ডুরান্ড কাপ এবং সুপার কাপেও বেশ নজর কেড়েছিলেন রোরহা। গোটা মরসুমে তাঁর নামের পাশে রয়েছে ৫টি গোল। সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে দেন ৯টি।


একইসঙ্গে লাল হলুদ কোচ উল্লেখ করেছেন, 'শেষ মরসুমে হায়দরাবাদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আমি আত্মবিশ্বাসী আসন্ন মরসুমে ও আমাদের দলের শক্তি বৃদ্ধি করবে।'












Click it and Unblock the Notifications