চুনী গোস্বামীকে ভোলেনি টটেনহ্যাম হটস্পার, শোকবার্তা প্রিমিয়ার লিগ দলের
চুনী গোস্বামীকে ভোলেনি টটেনহ্যাম হটস্পার, শোকবার্তা প্রিমিয়ার লিগ দলের
প্রয়াত হয়েছেন ভারতের ফুটবল লেজেন্ড চুনী গোস্বামী। এমন এক ব্যক্তি, যাঁর বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখার জন্য টিকিট কেটে মাঠে ভিড় জমাতেন ফুটবল পাগল জনতা। নিজে গোল করার থেকেও করানোর ওপর বিশ্বাস রাখতেন বাংলা তথা ভারতের এই কিংবদন্তি। 'গ্লেমার বয়' চুনী গোস্বামীর খেলা দেখতে মুখিয়ে থাকতেন বিদেশিরাও। তারই প্রমাণ পাওয়া গেল এক টুইটে।
|
মোহনবাগানে হাতেখড়ি
১৯৪৬ সালে মোহনবাগানের জুনিয়র দলের ট্রায়ালে উত্তীর্ণ হয়েছিলেন চুনী গোস্বামী। এরপর আট বছর ওই দলের হয়ে চুটিয়ে খেলেছিলেন তিনি। ১৯৫৪ সালে মাত্র ১৬ বছর বয়সে মোহনবাগানের সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছিলেন চুনী গোস্বামী। ১৯৬৮ সাল (অবসর) পর্যন্ত তিনি সবুজ-মেরুণেই খেলেছিলেন। ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ক্লাবকে নেতৃত্বও দিয়েছিলেন চুনী। তাঁর অধিনায়ত্বেই পরপর তিন বার ডুরান্ড ও চার কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান।

আন্তর্জাতিক আঙিনা
ক্লাব স্তরে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ১৯৫৬ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় ফুটবল দলে ডাক পান চুনী গোস্বামী। সেই দলের সঙ্গেই অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ, মেরডেকা কাপ সহ প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চুনী গোস্বামী। দেশের হয়ে আটটি গোলও রয়েছে তাঁর। ১৯৬২ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। গোল করেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায় ও জার্নেল সিং। সেই দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি চুনী গোস্বামী।

টটেনহ্যামে ডাক
২০১২ সালে দেওয়া এক সাক্ষাতকারে চুনী গোস্বামী নিজে জানিয়েছিলেন ১৯৬২ সালের এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন ব্রিটিশরা। ফল স্বরূপ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারের তরফে চুনী গোস্বামীর কাছে ট্রায়ালের প্রস্তাব এসেছিল। যদিও তিনি সেই প্রস্তাব খারিজ করেছিলেন বলে জানিয়েছিলেন চুনী গোস্বামী। তিনি কেবল মোহনবাগানে খেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

ভোলেনি টটেনহ্যাম
চুনী গোস্বামীকে ভোলেনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার। শোক প্রকাশের পাশাপাশিকে চুনীকে ভারতের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়ের আখ্যাও দিয়েছে টটেনহ্যাম।












Click it and Unblock the Notifications