আইএসএল ২০২০-২১ : টুর্নামেন্টে কামাল করতে পারেন এমন ৫ ভারতীয় ফুটবলার কারা

আইএসএল ২০২০-২১ : টুর্নামেন্টে কামাল করতে পারেন এমন ৫ ভারতীয় ফুটবলার কারা

শুরু হয়ে গিয়েছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচ টুর্নামেন্টের মঞ্চ বেঁধে দিয়েছে। তারই প্রেক্ষাপটে টুর্নামেন্টে কামাল করতে পারেন, এমন পাঁচ ফুটবলাদের চিনে নেওয়া যাক। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছাড়াও তালিকায় রয়েছেন কারা।

সুনীল ছেত্রী

সুনীল ছেত্রী

বেঙ্গালুরু এফসি-র জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে ৭৪টি ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন সুনীল ছেত্রী। সতীর্থকে সাত বার গোল করতে সহায়তা করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। গত আইএসএলে ৯টি গোল করা ছেত্রী টুর্নামেন্টের এবারের সংস্করণেও অন্যতম ভারতীয় ঘোড়া।

সন্দেশ ঝিঙ্গান

সন্দেশ ঝিঙ্গান

আইএসএলের চলতি মরসুমে এটিকে মোহনবাগানের জার্সিতে খেলছেন সেন্টার-ব্যাক সন্দেশ ঝিঙ্গান। এর আগে তিনি কেরালা ব্লাস্টার্সের জার্সিতে টুর্নামেন্টে ৭৬টি ম্যাচ খেলেছেন। ১৯৪টি ট্যাকেল, ৯৩টি ইন্টারসেপশন, ৫০২টি ক্লিয়ারেন্স এবং ৯৭টি ব্লকিং এসেছে ঝিঙ্গানের বুট থেকে। তাঁকে দেশের অন্যতম ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার।

জেজে লালপেখলুয়া

জেজে লালপেখলুয়া

২০১৪ সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের সঙ্গে যুক্ত থাকা জেজে লালপেখলুহা ২০১৫ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেতাব জেতেন। এখনও পর্যন্ত ৬৯টি আইএসএল ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন জেজে। সতীর্থকে সাত বার গোল করতে সাহায্য করেছেন। আইএসএলের চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যাবে মিজোরামের ফুটবলারকে।

সাহাল আব্দুল সামাদ

সাহাল আব্দুল সামাদ

২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত আইএসএলে ৩৭টি ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন মিড-ফিল্ডার সাহাল আব্দুল সামাদ। দুটি ক্ষেত্রে সতীর্থকে গোল করতে সাহায্য করেছেন এই তরুণ ফুটবলার।

অনিরুদ্ধ থাপা

অনিরুদ্ধ থাপা

চেন্নাইয়ান এফসি-র অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপা আইএসএলে এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। ৯টি ক্ষেত্রে তিনি সতীর্থদের গোল করতে সাহায্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+