বিশ্বকাপে ফ্রান্সের এই পাঁচ ফুটবলারের দিকে নজর রাখুন

বিশ্বকাপে ফ্রান্সের এই পাঁচ ফুটবলারের দিকে নজর রাখুন

বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ৪৮ ঘণ্টার ব্যবধানে শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট। এ বারের বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা একে বারেই অন্য উচ্চতায় পৌঁছিয়েছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, কিলিয়াম এমবাপের মতো হাইপ্রোফাইল তারকাদের দ্বৈরথের কোন দেশ শেষ পর্যন্ত বাজিমাত করে সেই দিকে নজর গোটা বিশ্বের। এই বিশ্বকাপে বিশেষ নজর থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফ্রান্সের উপর। এক নজরে দেখে নেওয়া যাক কোনও পাঁচ ফুটবলার দিদিয়ের দেঁশচ্যাম্পসের তুরুপের তাস হয়ে উঠতে চলেছেন।

করিম বেঞ্জিমা:

করিম বেঞ্জিমা:

ফ্রান্সের বিশ্বকাপ দলের সব থেকে বড় নামটি নিঃসন্দেহে করমি বেঞ্জিমা। যতই এমবাপে বা গ্রিজম্যান থাকুন, বেঞ্জিমার দক্ষতার আগে এই দুই ফুটবলারের তুলনা চলে না। একক দক্ষতায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে চলেছেন এই ফরাসি ফুটবলার। বিতর্কে জড়িয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও তা এখন অতীত। ফ্রান্স দলের অন্যতম এই স্তম্ভ কেমন পারফর্ম করে তার উপর ফরাসি দলটির বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করছে। সদ্য ব্যালন ডি'ওর জিতেছেন বেঞ্জিমা। ব্যান ডি'ওর জয়ী ফুটবলার ফারাক করে দিতে পারে যে কোনও মুহূর্তে।

কিলিয়ান এমবাপে:

কিলিয়ান এমবাপে:

ফ্রান্স দলের সেকেন্ড ইন কম্যান্ড বললে ভুল হবে না এই তরুণ ফুটবলারটিকে। গোল মেশিন হিসেবে পরিচিত ২৩ বছর বয়সী এই ফুটবলারটি দেশের জার্সিতে ৫৯টি ম্যাচ খেলেছেন। প্যারিস সাঁ জাঁ-এর জার্সিতে প্রতিপক্ষ গোলের সামনে ত্রাসের কারণ তিনি। মাঝমাঠ থেকে বলের জোগান ঠিক থাকলে গোল তুলে নেওয়া কোনও বড় বিষয় হবে না এই ফুটবলারটির।

অ্যান্তোনিও গ্রিজম্যান:

অ্যান্তোনিও গ্রিজম্যান:

ফ্রান্সের এই দলের তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার গ্রিজম্যান। মূলত সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই খেলেন তিনি। গোলের ঠিকনা লেখা পাস বাড়ানোর ক্ষেত্রে গ্রিজম্যানের সমগোত্রীয় ফুটবলার এই ফরাসি দলে আর একটিও নেই। করিম বেঞ্জিমা, কিলিয়ান এমবাপেরা কেমন খেলেন তা অনেকটাই নির্ভর করবে গ্রিজম্যান কেমন বল তৈরি করতে পারেন তার উপর। এ ছাড়া গোল করার ক্ষেত্রেও সমান দক্ষ এবং সাবলীল অ্যাথলেটিকো মাদ্রিদের ৩১ বছর বয়সী এই ফুটবলারটি।

অলিভার জিরু:

অলিভার জিরু:

বিশ্বকাপের জন্য ঘোষিত ফরাসি দলের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার জিরু। আর্সেনাল, চেলসির হয়ে দাপিয়ে খেলা এই গোলশিকারী স্ট্রাইকার বর্তমানে নিজের ছন্দে নাচাচ্ছেন এসি মিলান সমর্থকদের। ফ্রান্সের হয়ে ১১৪ ম্যাচে ৪৯টি গোল করা জিরুর দিকে নজর রাখতেই হবে। বেঞ্জিমা-এমবাপেদের থেকে বয়সে বড় এই ফুটবলার বিপদের সময়ে বারবার ত্রাতা হয়ে উঠেছেন ফ্রান্সের। ৩৬ বছর বয়সী জিরুর খুব সম্ভবত এটিই শেষ বিশ্বকাপ হয়ে চলেছে।

হুগো লরিস:

হুগো লরিস:

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগো লরিস এই বারও দলকে নেতৃত্ব দেবেন। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াডের সব থেকে অভিজ্ঞ সদস্য। তিনি এখনও পর্যন্ত ফ্রান্সের জার্সিতে খেলেছেন ১৩৯টি ম্যাচ। টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষকের নেতৃত্বগুণ এবং পারফরম্যান্স ফ্রান্সের বিশ্বকাপ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে, তা নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+