অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই, কনফেডারেশনের যুদ্ধে বার্সার প্রাক্তন দুই সতীর্থও

ব্র্যাভোর অবর্তমানে এখন বার্সার এক নম্বর গোলকিপার জার্মান তারকা আন্দ্রে স্টার স্টেগেন। এই প্রাক্তন দুই সতীর্থ আজ মুখোমুখি কনফেডারেশন কাপের ফাইনালে। আজ তাঁরাই জার্মানি ও চিলির দুর্গ সামলাবেন।

একবছর আগে বার্সেলোনায় এক নম্বর গোলকিপারের জায়গা সতীর্থ টার স্টেগেনকে ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটি পাড়ি গিয়েছিলেন ক্লদিও ব্র্যাভো। ব্র্যাভোর অবর্তমানে এখন বার্সার এক নম্বর গোলকিপার জার্মান তারকা আন্দ্রে টার স্টেগেন। এই প্রাক্তন দুই সতীর্থ আজ মুখোমুখি কনফেডারেশন কাপের ফাইনালে।

বার্সার প্রাক্তন দুই সতীর্থ

আজ তাঁরাই জার্মানি ও চিলির দুর্গ সামলাবেন। অভিজ্ঞতা বনাম তারুণ্য। ধারাবাহিকতা বনাম আত্মবিশ্বাস। কে জিতবে ফাইনাল যুদ্ধ। সেন্ট পিটার্সবার্গে কনফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

এই জার্মানি দল নিয়ে খুব একটা আশায় ছিল না ফুটবলপ্রেমীরা। কোচ জোয়াকিম লো ২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখে চেয়েছিলেন দেশের উঠতি তারকাদের সুযোগ দিতে। ফলে দলে অনামীদের ফুটবলারদের ভিড়। জার্মানিকে চিনতে হচ্ছে জার্সির রং দেখে।

বার্সার প্রাক্তন দুই সতীর্থর

২০১৪ বিশ্বকাপ জয়ী দলের কোনও নামী ফুটবলারই প্রায় নেই। লাম ও সোয়াইনস্টাইগার অবসর নিয়েছেন। আর লো বিশ্রাম দিয়েছেন ওজিল ও মুলারদের মতো তারকাদের। সামনে বছর রাশিয়া বিশ্বকাপে যাওয়ার আগে কনফেডারেশন কাপে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোই ছিল কোচের লক্ষ্য।

সেই কাজে তিনি একশো শতাংশ সফল। যে দলকে নিয়ে বিশেষজ্ঞরা কোনও কোনও আশাই দেখছিলেন না, সেই দলই কনফেডারেশন কাপের ফাইনাল খেলতে চলেছে। সেমিফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বিশাল জয়ই প্রত্যাশার পারদকে চড়িয়ে দিয়েছে এক লাফে অনেকটাই। এখন জয় ছাড়া আর কিছুই ভাবছেন না কোচ থেকে ফুটবলাররা।

তবে পিছিয়ে নেই চিলিও। অভিজ্ঞতায় ভরপুর এই দল। বেশ কয়েকবছর ধরেই একই দল ধরে রেখেছেন কোচ আন্তেনি পিজ্জি। সাফল্যও পাচ্ছে চিলি। আর্জেন্তিনার মতো শক্তিধর প্রতিপক্ষকে রুখে দিয়ে টাইব্রেকারে পর পর দু'বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে দল। ২০১৪ বিশ্বকাপেও অসাধারণ পারফরমেন্স মেলে ধরেছিল চিলি। এবার কনফেডারেশন কাপেও দুরন্ত পিজ্জির ছেলেরা।

গোলকিপার ক্লদিও ব্র্যাভোর হাতযশেই দু'বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে দল। এবারও সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে একাই তিনটি পেনাল্টি রুখে তিনিই নায়ক। ফাইনালেও যে তাঁকে হার মানানো কষ্টসাধ্য হবে তা ভালোই বোঝেন জোয়াকিম লোয়ের মতো বিশ্বজয়ী কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+