কোনও রাখঢাক নয়, ম্যাচের অনেক আগেই প্রথম একাদশ ঘোষণা তিতের
বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে ব্রাজিল। আত্মবিশ্বাসী কোচ তিতে কোনওভাবে জয় ছাড়া আর কিছু ভাবছেন না।
বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে ব্রাজিল। আত্মবিশ্বাসী কোচ তিতে কোনওভাবে জয় ছাড়া আর কিছু ভাবছেন না।
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে অপরাজিত রয়েছে ব্রাজিল। সবমিলিয়ে শেষ ১৫টি ম্যাচে অপরাজিত ব্রাজিল। ১১টি জয় ও ৪টি ম্যাচ ড্র করেছে। বেলজিয়ামকেও হারাতে অসুবিধা হবে না। এমনটাই মনে করছেন তিতে।
চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। আর সামনে কোন প্রতিপক্ষ রয়েছে তা বিচার করার জায়গাতেই নেই সাম্বা বাহিনী। ফলে বেলজিয়ামের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ শুরুর বহু আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিলেন কোচ তিতে।
Tite confirmou essa escalação para o jogão de amanhã, contra a Bélgica. Bora, Seleção!!! #GigantesPorNatureza #Copa2018 pic.twitter.com/HDYIHRQxL8
— CBF Futebol (@CBF_Futebol) July 5, 2018
Click it and Unblock the Notifications