Bengal Football: ভারতীয় ফুটবলে বাংলার চারে চার, আগামী মরশুমে এসিএলে একসঙ্গে মোহনবাগান এসজি-ইস্টবেঙ্গল
বাংলার ফুটবলের ফিরছে আবার স্বর্ণ যুগ? ব্যর্থতার অধ্যায় কাটিয়ে আবারও ভারতীয় ফুটবলে দাপট শুরু হয়েছে বাংলার। চলতি মরশুম এখনও পর্যন্ত সব কটা সর্বভারতীয় ট্রফিই এসেছে কলকাতায়। তিন সাফল্যে উজ্জ্বল বঙ্গ ফুটবল।
২০২২-২৩ মরশুমে আইএসএল ট্রফি জিতে সূচনাটা করেছিল এটিকে মোহনবাগান(বর্তমান নাম মোহনবাগান এসজি)। আইএসএলের রঙ হয়েছিল সবুজ মেরুন। তবে সব থেকে উল্লেখযোগ্য চলতি মরশুমে। এখনও পর্যন্ত চারটি সর্বভারতীয় ট্রফি এসেছে মহানগরীতে, ডুরান্ড কাপ, সুপার কাপ, আই লিগ, আইএসএল লিগ শিল্ড। চারটি ট্রফিই জিতেছে কলকাতার তিন প্রধান।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপে রানার্স হলেও, সুপার কাপ জিতে ভারত সেরা হয়েছে লাল হলুদ। এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোন সর্বভারতীয় ট্রফি ঢুকেছে লাল হলুদ তাঁবুতে। অন্যদিকে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএলএলের টিকিট নিশ্চিত করে ফেলেছে মহমেডান স্পোর্টিংও। ময়দানের বাকি দুই প্রধানের মতোই এবার সাদা কালো তাঁবুতেও আলোর রোশনাই, বিরিয়ানির খুসবু। আই লিগে দুরন্ত পারপৱম্যান্স করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে মহমেডান।
সোমবার রাতে চারে চার করল মোহনবাগান এসজি। মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতে নিয়েছে সবুজ মেরুন।আরব সাগর পারের দলকে সোমবার হারিয়ে পালতোলা নৌকা ছুটছে। প্রথম বার আইএসএল লিগ-শিল্ড জিতল মোহনবাগান সুপার জায়ান্ট।
ফলে শেষ চারটি বড় ট্রফি কিন্তু এসেছে বাংলার ঘরে। ফলে বাংলা যে আবার ভারতবর্ষের ফুটবল মানচিত্র নিজেদের স্থান শক্তিশালী করে নিচ্ছে এই পরিসংখ্যানই সেটার প্রমাণ। মোহনবাগান ম্যাচ শেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশেনর সভাপতি কল্যাণ চৌবেও জানিয়ে গেলেন, বাংলার ফুটবলে আবার সোনার সময় ফিরে আসছে।
সুখবর আরও আছে, আগামী মরশুমে একসঙ্গে এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করবে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। আগামী মরসুমে এসিএলের প্রিলিমিনারি রাউন্ডের যোগ্যতাও অর্জন পর্বে খেলবে লাল হলুদ। অন্যদিকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলার টিকিট নিশ্চিত করল মোহনবাগান এসজি।
কাদের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে? নিয়ম অনুসারে বাহারিনের চ্যাম্পিয়ন ক্লাব বা কুয়েত বা তুর্কমেনিস্তানের লিগ চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে লাল হলুদ। এখানে জিতে মূল পর্বে খেলার সুযোগ পাবেন ক্লেইটনরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications