Bengal Football: ভারতীয় ফুটবলে ফিরছে বাংলার দাপট, শেষ পাঁচ বছরে কতগুলি ট্রফি এল কলকাতায়?
একটা সময় ভারতীয় ফুটবলকে শাসন করত বাংলা। প্রতি মরশুমেই যে কোনও সর্বভারতীয় ট্রফির উপরই খোদাই করা হত মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের নাম। সেই সঙ্গে সন্তোষ ট্রফিতেও ছিল বাংলা দলের আধিক্য। কিন্তু মাঝের কয়েক দশকে সর্বভারতীয় ফুটবলে বাংলার সেই দাপট অনেকটাই কমেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার কী হৃত গৌরব ফিরছে বাংলার ফুটবলে?
শেষ পাঁচ বছরে সর্বভারতীয় মঞ্চে বাংলার ক্লাবগুলির পারফরম্যান্স কেমন? আই লিগ, আইএসএল হোক বা সুপার কাপ আবার কলকাতা বিমানবন্দরে সর্বভারতীয় ট্রফি নিয়ে নামছে বাংলার ক্লাবগুলি। ভিআইপি রোডের দখল নিচ্ছেন সবুজ মেরুন বা লাল হলুদ সমর্থকরা। এই ছবিগুলি যেন কোথাও ভ্যানিশ হয়ে গিয়েছিল। সর্ব ভারতীয় ক্ষেত্রে আবার সুদিন ফেরাচ্ছে মোহন-ইস্ট। আশা দেখাচ্ছে মহমেডানও।

২০১৯-২০ সালে আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সেই একই বছরে আইএসএল খেতাবও আসে কলকাতায়। আইএসএল জেতে এটিকে। এরপরের মরশুমেই এটিকে এবং এটিকে মোহনবাগান মিশে যায় তৈরি হয় এটিকে মোহনবাগান ক্লাব। একইসঙ্গে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল আইএসএলে খেলতে শুরু করে।
সম্পৃক্ত হওয়ার প্রথম বছরেই আইএসএলে রানার্স হয় এটিকে মোহনবাগান। তবে ২০২২-২৩ মরশুমে আইএসএল ট্রফি ফের এল কলকাতায়। আইএসএলের রঙ হল সবুজ মেরুন। তবে সব থেকে উল্লেখযোগ্য চলতি মরশুমে। এখনও পর্যন্ত দুটি সর্বভারতীয় ট্রফি হয়েছে, একটি ডুরান্ড কাপ অন্যটি সুপার কাপ। দুটি ট্রফিই জিতেছেন কলকাতার দুই প্রধান।
মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে মোহনবাগান এসজি। অন্যদিকে, ওডিশাকে হারিয়ে রবিবার ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি জিতল লাল হলুদ। ফলে শেষ তিনটি বড় ট্রফি কিন্তু এসেছে বাংলার ঘরে। ফলে বাংলা যে আবার ভারতবর্ষের ফুটবল মানচিত্র নিজেদের স্থান শক্তিশালী করে নিচ্ছে এই পরিসংখ্যানই সেটার প্রমাণ।
অন্যদিকে আই লিগে ভালো জায়গায় আছে মহমেডান। সাদা কালো ব্রিগেড চ্যাম্পিয়ন হতে পারলে তাদের জন্যও খুলে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূব বিশ্বাস ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications