মেসি থেকে দি মারিয়া, কোপা আমেরিকা কাঁপানো কোন কোন ফুটবলার ভারতও ঘুরে গিয়েছেন?

মেসি থেকে দি মারিয়া, কোপা আমেরিকা কাঁপানো কোন কোন ফুটবলার ভারতও ঘুরে গিয়েছেন?

১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্তিনা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। যুযুধান দুই দলের রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষা বসে রয়েছে কলকাতা তথা ভারত। সেই আবহেই দেখে নেওয়া যাক কোপা আমেরিকা দাপিয়ে খেলা যে ফুটবলার ভারতও ঘুরে গিয়েছেন।

লিওনেল মেসি

লিওনেল মেসি

চলতি কোপা আমেরিকায় আর্জেন্তিনাকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেওয়া লিওনেল মেসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের পাঁচটি গোল করতে সাহায্যও করেছেন। বিশ্ব কাঁপানো এই ফুটবলার ২০১১ সালে ভারতে প্রদর্শনী ম্যাচ খেলে গিয়েছেন। কলকাতার বিবেকানন্দ যুবভারতীয় স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে হয়েছিল ওই ম্যাচ।

সার্জিও আগুয়েরো

সার্জিও আগুয়েরো

কলকাতায় লিওনেল মেসির সঙ্গেই ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলে গিয়েছেন সার্জিও আগুয়েরো। যদিও তিনি ওই আর্জেন্তিনা দলের প্রথম একাদশে জায়গা পাননি। ম্যাচের ৭৭ মিনিটে গঞ্জালো হিগুয়েনের পরিবর্ত হিসেবে তিনি মাঠে নেমেছিলেন।

আঞ্জেল দি মারিয়া

আঞ্জেল দি মারিয়া

২০১১ সালের ভেনেজুয়েলা ম্যাচে খেলেছিলেন আর্জেন্তিনার এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার আঞ্জেল দি মারিয়া। গোটা ৯০ মিনিট মাঠে ছিলেন এই পিএসজি তারকা। চলতি কোপা আমেরিকাতেও তিনি আর্জেন্তিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 নিকোলাস ওটামেন্ডি

নিকোলাস ওটামেন্ডি

কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন আর্জেন্তিনার নিকোলাস ওটামেন্ডি। চলতি কোপা আমেরিকা টুর্নামেন্টেও তিনি দেশের ফুটবল দলের অন্যতম ভরসা।

রবের্ত ফিরমিনো

রবের্ত ফিরমিনো

২০১৪ সালে ভারতে ফুটবল খেলে গিয়েছেন ব্রাজিলের রবের্ত ফিরমিনো। যিনি জার্মান ক্লাব টিএসজি হফেনহেইমের হয়ে মিজোরাম অল-স্টার ইলেভেনের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন। ৩-০ গোলে ওই ম্যাচ জিতেওছিলেন ফিরমিনোরা।

ভিনিসিয়াস জুনিয়ার

ভিনিসিয়াস জুনিয়ার

২০১৬ সালে ব্রাজিলের অনূর্ধ্ব ১৬ দলের হয় ভারতে ফুটবল খেলে গিয়েছেন কোপা আমেরিকার অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র। গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব ১৭ ফুটবল ক্লাব টুর্নামেন্টে তিনি অংশ নিয়েছিলেন।

বারিয়ান ওদেজা

বারিয়ান ওদেজা

প্যারাগুয়ের বারিয়ান ওদেজা ২০১৭ সালে ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলে গিয়েছেন। আমেরিকার বিরুদ্ধে শেষ ১৬ রাউন্ডের ম্যাচ হেরে গিয়েছিল ওদেজার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+