FIFA U-17 Women’s World Cup 2022: ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত

FIFA U-17 Women’s World Cup: ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করল ভারত। ভারতীয় দলের কোচ থমাস ডেননার্বি অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করেন। এই বিশ্বকাপে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের সেরা পারফরম্যান্সের জন্য এআইএফএফ উচ্চমানে প্রস্তুতি এবং একাধিক এক্সপোজার ট্যুরের ব্যবস্থা করেছে বিগত বছরগুলিতে। ডেননার্বির হাতে ধীরে ধীরে তৈরি হয়েছে এই দলটা। ফিফার শ্রেষ্ঠ টুর্নামেন্ট এখন ভারত কেমন পারফর্ম করে সেই দিকেই নজর গোটা বিশ্বের।

থমাস ডেননার্বি মন্তব্য:

থমাস ডেননার্বি মন্তব্য:

ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের কোচ থমাস ডেননার্বি বলেছেন, "প্রত্যেকের জন্য এটা নতুন বিষয় হতে চলেছে। ভারত এর আগে বিশ্বকাপে খেলেনি। এটা পুরোপুরি অন্য বিষয়। এটা সবাইকে দেখিয়ে দেওয়ার মঞ্চ যে আমরা ভালভাবে তৈরি হয়েছি এবং কাউকে আমাদের উপর দাপট দেখাতে দেব না। প্রত্যেকে বিশ্বকাপে খেলতে চায় কিন্তু আমি সেরা ২১ জনকেই স্কোয়াডে বেছে নিতে পারি। আপনি যখন মাঠে থাকবেন তখন সব কিছু আপনার পিছনে, শুধু মাথায় তখন খেলাই থাকবে। মেয়েদার এটাই করতে হবে। আমরা ফেভারিট হিসেবে এই প্রতিযোগীতায় খেলতে নামছি না।"

পারফরম্যান্সই শেষ কথা:

পারফরম্যান্সই শেষ কথা:

অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের কোচ থমাস ডেননার্বি বলেছেন, "পারফরম্যান্স আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি মেয়েরা নার্ভাস না হয়ে নিজেদের যোগ্যতা অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে। নার্ভাস হয়ে পারফর্ম করা যায় না। বলতে দৌড় করানোর সময় এসে গিয়েছে।"

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের সূচি:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের সূচি:

১১ অক্টোবর: ভারত বনাম আমেরিকা (কলিঙ্গ স্টেডিয়ামে, ভুবনেশ্বর, রাত ৮টা)

১৪ অক্টোবর: ভারত বনাম মরক্কো (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর, রাত ৮টা)

১৭ অক্টোবর: ভারত বনাম ব্রাজিল (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর, রাত ৮টা)

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের দল:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের দল:

গোলরক্ষক: মোনালিসা দেবী মইরাংথেম, মেলোডি চানু কেইশাম, অঞ্জলী মুণ্ডা

ডিফেন্ডার: অষ্টম ওঁরাও, কাজল , নাকিতা, পূর্ণিমা কুমারি, বর্শিকা, সিল্কি দেবী হেমাম

মিডফিল্ডার: বাবিনা দেবী লিশাম, নীতু লিন্ডা, শৈলজা, শুভাঙ্গি সিং

ফরওয়ার্ড: অনিতা কুমারী, লিন্ডা কোম সেরতো, নেহা, রেজিয়া দেবী লাইসরাম, শিলিয়া দেবী লোকতংবাম, কাজল হাবার্ট ডিসুজা, লাবণ্য উপাধ্যায়, সুধা অঙ্কিতা তিরকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+