ইস্ট-মোহনকে সরিয়ে শিরোনামে পাঞ্জাব, ফিক্সারদের কালো হাত বাড়ালো থাবা
মিনার্ভা পাঞ্জাব এফসি-র কর্মকর্তা -র চাঞ্চল্যকর অভিযোগ ফের নড়ে গেল ভারতীয় ফুটবল মহল
ম্যাচ ফিক্সিং খেলার দুনিয়ার অন্তরালে চলতে থাকা একটা বিষয়। সব দেশেই ম্যাচ ফিক্সিং , স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা হতেই থাকে। তবে তা যখন প্রকাশ্যে আসে তখনই নড়েচড়ে বসে সেই খেলার প্রশাসন। কিন্তু তারপর সেই ঘটনার তদন্তের শেষে অভিযোগ প্রমাণ হলে কী শাস্তি হয় তা অজানা।

এবারও মারাত্মক অভিযোগ এল। ফিক্সারদের কালো হাত এবার ছুঁতে চেয়েছিল মিনার্ভা পাঞ্জাবকে। এই মুহূর্তে আই লিগ টেবলের এক নম্বরে রয়েছে মিনার্ভা পাঞ্জাব। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২২। লিগ টেবলের দু নম্বরে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ১০ ম্যাচে ১৯। কাজেই নতুন এই দলটি আই লিগে বেশ ধারাবাহিক পারফরম্যান্স দিচ্ছে তাই নিয়ে কারোর মনেই সন্দেহের অবকাশ নেই। এই অবস্থায় তাঁদের দুই ফুটবলার জানিয়ে দিলেন এই কুৎসিত প্রস্তাবের কথা।

সোশ্যাল মিডিয়ায় এবার অভিযোগ করলেন মিনার্ভা পাঞ্জাবের কর্মকর্তাই। রঞ্জিত বাজাজ জানিয়েছেন তাঁর দলের দুই ফুটবলারকে ম্যাচ ফিক্স করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁদেরকে ম্যাচে আন্ডার পারফর্ম করার জন্য ৩০ লক্ষ টাকা অবধি অফার করা হয়। সেই ফুটবলাররা নিজেদের দেওয়া এই কু প্রস্তাবের স্ক্রিন শটও রঞ্জিতকে দেখিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই গোটা ঘটনাটি এআইএফএফ এবং এএফসিকেও জানিয়েছেন মিনার্ভা পাঞ্জাবের এই কর্মকর্তা।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">2 of my players came to me with screenshots of match fixing offers of 30 lakhs/I reported it to Aiff integrity officer&also AFC thru their integrity app/really hope these unscrupulous elements are not successful in getting thru2other players and match officials <a href="https://twitter.com/ILeagueOfficial?ref_src=twsrc%5Etfw">@ILeagueOfficial</a> <a href="https://t.co/Hs28ljflvb">pic.twitter.com/Hs28ljflvb</a></p>— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) <a href="https://twitter.com/THE_RanjitBajaj/status/953699401465184256?ref_src=twsrc%5Etfw">January 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মোবাইলে আসা কু প্রস্তাবের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন মিনার্ভা পাঞ্জাব কর্তৃপক্ষ। পাশাপাশি গোটা দলকেই সাবধান করে দিয়েছেন তাঁরা। গত মরশুমে আইজল এফ সি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার মিনার্ভা পাঞ্জাবের শুরুটাও বেশ চমক লাগাচ্ছে। তাই আই লিগের লক্ষ্যে ফোকাস থাকতে এই সব প্রস্তাবকে অগ্রাহ্য করার সু পরামর্শ দিয়েছে তাঁদের ক্লাব কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications