ইপিএলের ঢাকে কাঠি, আর্সেনাল বনাম লেস্টার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ইপিএল মরশুমের, জোর লড়াইতে গানারস ও ফক্সেস

প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়ে গেল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং লেস্টার সিটি। প্রথম ম্যাচেই জয় দিয়ে এবারের ইপিএল অভিযান শুরু করল আর্সেনাল।

এদিনের হাড্ডাহাড্ডি ম্যাচে ৪-৩ গোলে জিতল গানারস। লড়াই করেও হারতে হল ২০১৫-১৬ মরশুমের চ্যাম্পিয়ন দল লেস্টার সিটিকে। ম্যাচের ২ মিনিটেই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন লাকাৎসে। ডানদিক থেকে ভেসে আসা এলেনির ক্রস নিদির্ষ্ট লক্ষ্যে পৌঁছে দেন গানারসের নতুন স্ট্রাইকার।

ইপিএলের ঢাকে কাঠি, আর্সেনাল বনাম লেস্টার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল লড়াই

যদিও ৫ মিনিটে লেস্টারকে সমতায় ফেরান ওকাজাকি। গোলের সামনে থেকে দুরন্ত হেডে সমতা ফেরায় লেস্টার।
আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠা খেলায় ২৯ মিনিটে ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি লেস্টারকে এগিয়ে দেন।

কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়েই সমতা ফেরায় আর্সেনাল। গানারসের হয়ে গোল করেন ওয়েলবেক। ওজিল লাকাৎসেকে বল পৌঁছে দিতে চাইলেও ব্যর্থ হন। বল পৌঁছয় ওয়েলবেকের কাছে। শান্তভাবে লক্ষ্যে বল পৌঁছে দেন তিনি।

ইপিএলের ঢাকে কাঠি, আর্সেনাল বনাম লেস্টার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল লড়াই

২-২ গোলে প্রথমার্ধে খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধেও একইরকম ঝাঁঝ ছিল খেলায়। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয়টি সেরে নেন জেমি ভার্ডি। গোল করে লেস্টারকে ফের এগিয়ে দেন তিনি। ৮৩ মিনিটে আর্সেনালকে সমতা ফেরায় রামসে। কিন্তু এর দু 'মিনিটের মধ্যেই অলিভার জিরোড গোল করে দলের জয় ও তিন পয়েন্ট নিশ্চিত করে দেন।

❤️ this tweet if you ❤️ @_OlivierGiroud_#NaNaNaNaa pic.twitter.com/OIxKoQTamX
— Arsenal FC (@Arsenal) August 11, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+