ব্যক্তিগত এই ডুয়েলগুলি অন্যমাত্র দেবে বিশ্বকাপ ফাইনালকে

২০১৮ বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি ক্রোয়েশিয়া এবং ফ্রান্স। দুই দলের ফাইনালকে অন্যমাত্রা দেবে বেশ কিছু ব্যক্তিগত সংঘাত।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এই নিয়ে শেষ ছয়টি বিশ্বকাপের মধ্যে তিনটির ফাইনালেই খেলেছে ফ্রান্স। তবে, ১৯৯৮-এর পর ট্রফির মুখ দেখতে পারেনি ফ্রান্স।

অন্য দিকে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮-এর ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছে ক্রোয়েশিয়া। এই বারই তারা প্রথম বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়কা করতে সক্ষম হয়েছে। তবে, ফাইনালের এই মহারণে দুই দল মুখোমুখি হলেও, এই ম্যাচের মধ্যে থাকবে একাধিক ব্যক্তিগত লড়াই। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন লড়াই এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলবে।

ইভান রাকিটিচ বনাম পল পোগবা

ইভান রাকিটিচ বনাম পল পোগবা

দুই দলের মাঝমাঠের দুই স্তম্ভ হলেন রাকিটিচ এবং পোগবা। ফলে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে হলে জ্বলে উঠতেই হবে এই দুই তারকাকে। সেক্ষেত্রে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে হলে এই দুই দলের এই দুই তারকার লড়াই জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এনগোলো কন্তে বনাম ইভান পেরিসিচ

এনগোলো কন্তে বনাম ইভান পেরিসিচ

পেরিসিচের অসাধারণ পারফরম্যান্সের কারণেই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনাল ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। উইং থেকে মাঝেমধ্যেই ভিতরে ঢুকে বিপদ তৈরি করেন ইভান। ইভানকে যাতে শান্ত রাখা যায়, তার দায়িত্ব থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার কন্তের উপর। মেসিকেও নড়তে দেননি কন্তে। ফলে দুই তারকার এই লড়াই আকর্ষণ বাড়াবে এই ফাইনালের।

কিলিয়ান এমবাপে বনাম মার্সেলো ব্রজোভিচ

কিলিয়ান এমবাপে বনাম মার্সেলো ব্রজোভিচ

ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম অস্ত্র এমবাপে। একাই আর্জেন্তিনাকে শেষ করে দিয়েছিলেন এমবাপে। তবে, তার পর আর সেভাবে নিজের প্রতিভার প্রকাশ করতে পারেননি তিনি। এমবাপে যাতে বিপজ্জ্বনক না হয়ে উঠতে পারেন, তার দায়িত্ব থাকবে ব্রজোভিচের উপর।

লুকা মদ্রিচ বনাম অ্যান্তোনিও গ্রিজম্যান

লুকা মদ্রিচ বনাম অ্যান্তোনিও গ্রিজম্যান

ক্রোয়েশিয়ার মাঝমাঠের অন্যতম বড় অস্ত্র দলের অধিনায়ক মদ্রিচ। গোটা বিশ্বকাপে মদ্রিচের পারফরম্যান্স ছিল তারিফ যোগ্য। এই ম্যাচে ফ্রান্সের আক্রমণের অন্যতম বড় সম্পদ গ্রিজম্যান। এই বিশ্বকাপে একটু নীচে থেকে খেলছেন গ্রিজম্যান। ফলে মাঝ মাঠে এই দুই ফুটবলারের লড়াই জমে উঠবে ফাইনাল ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+