পিঠে ওঁ নমঃ শিবায় লিখে ইংলিশ ফুটবলার, দেখুন তো চেনেন কিনা
ভারতীয় বিশ্বাস -ভাবনা বিভিন্ন মহলেই নিজের প্রভাব ফেলে। বিদেশিরাও অনেকেই দারুণ সম্মান করেন ভারতীয় সংস্কৃতিকে। তেমনিই একজনের সঙ্গে করে নিন পরিচয়।
নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের পিঠের ছবি দিতেই তা ভাইরাল। ইংলিশ এক ফুটবলার নিজের পিঠে ওঁ নমঃ শিবায় লিখে ট্যাটু করিয়েছেন। হিন্দু ধর্মের প্রতি নিজের শ্রদ্ধার প্রকাশ স্বরূপ এই ট্যাটু করিয়েছেন এই ফুটবলার। কিন্তু কে তিনি বলুন দেখি।
ইনি ইংলিশ ফুটবলার থিও ওয়ালকট। আর্সেনালের জার্সি গায়ে খেলা এই ফুটবলার সম্প্রতি নিজের পিঠে এই ট্যাটু করিয়েছেন। আর নিজের এই ট্যাটু তিনি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Open your heart, shed fear, hate or envy, to experience everlasting joy & happiness <a href="https://twitter.com/hashtag/NewTattoo?src=hash">#NewTattoo</a> <a href="https://t.co/R0Qksj4vk5">pic.twitter.com/R0Qksj4vk5</a></p>— Theo Walcott (@theowalcott) <a href="https://twitter.com/theowalcott/status/895316802745507841">August 9, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>গত মরশুমে ইপিএলে দুরন্ত শুরু করেও আর্সেনাল বিশেষ কিছুই করে দেখাতে পারেনি। ষষ্ঠ হয়ে শেষ করেছে তারা। তবে এবার প্রাক মরশুমে দিন কয়েক আগেই কমিউনিটি শিল্ড জিতেছে গানারস। এ মরশুমে নামার আগে তাই ফোকাসড গোটা দল এবং ইংল্যান্ডের জাতীয় দলে খেলা এই ফুটবলারও। ২০১৭-১৮ মরশুমে ইপিএল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তাঁরা।
তার আগে ওয়ালকটের এই ট্যাটু নিঃসন্দেহেই তাঁর ভারতীয় ফ্যানের সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেবে।

এদিকে শুধু যে ওয়ালকটের ট্যাটু প্রশংসাই কুড়িয়েছে ভাবাটা ভুল। যেহেতু গত মরশুমে সেরকম কোনও পারফরমেন্স দেননি এই ইংলিশ ফুটবলার তার জন্য ট্রোলডও হতে হয়েছে।













Click it and Unblock the Notifications