২০২৩-এর মহিলা ফুটবল বিশ্বকাপের স্থান ঘোষণা ফিফার, বিস্তারিত জেনে নিন
২০২৩-এর মহিলা ফুটবল বিশ্বকাপের স্থান ঘোষণা ফিফার, বিস্তারিত জেনে নিন
২০২৩ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করল ফিফা। দুই দেশের ৯টি শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মোট ৯টি শহরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে বলে জানিয়েছে ফিফা। বিশ্বকাপের প্রথম এবং ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে,তাও জানানো হয়েছে।

ফিফার তরফে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ এবং সিডনিতে হবে ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের কিছু ম্যাচ। বাকি ম্যাচগুলি নিউজিল্যান্ডের অকল্যান্ড, দুনেদিন, হ্যামিল্টন, ওয়েলিংটনে হবে বলে জানানো হয়েছে। অকল্যান্ডের ইডেন পার্কে টুর্নামেন্টে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে সিডনি স্টেডিয়ামে। বিশ্বকাপের সেমিফাইনালের দুটি ম্যাচ দুই দেশের মাটিতে হবে বলে জানিয়েছে ফিফা।
২০২৩ সালের এই টুর্নামেন্টে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার অংশ নেবে ৩২টি দল। ২০১৯ সালে ফ্রান্সে হওয়া গত বিশ্বকাপে ২৪টি দেশের মহিলা ফুটবল দল অংশ নিয়েছিল। এক ধাপে আটটি দল বাড়িয়ে বিশ্বব্যাপী মহিলা ফুটবলের প্রসার ঘটানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছে ফিফা। মহিলাদের গত ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আমেরিকা। খেতাব ধরে রাখতে তারা মরিয়া।
উল্লেখ্য ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছিল। ওই টুর্নামেন্টের সঙ্গে ২০২৩ সালের মহিলা বিশ্বরকাপের ফর্ম্যাটে মিল রয়েছে বলে জানানো হয়েছে। তবে দল সংখ্যার নিরিখে এই টুর্নামেন্ট এগিয়ে রয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নতুন এই ফর্ম্যাটে মহিলাদের ওই ফুটবল বিশ্বকাপস বিশ্বে সাড়া ফেলবে বলেই আশা ফিফার।












Click it and Unblock the Notifications