ISL: লাল হলুদের প্রথম লক্ষ্য সুপার সিক্স, দলে চোট-আঘাতের সমস্যা নিয়ে কী বললেন কুয়াদ্রাত?

গত মরশুমে আইএসএলের সুপার সিক্স-এ জায়গা করতে না পারলেও সুপার কাপ জিতে সমর্থকদের মন ভরিয়েছিল ইস্টবেঙ্গল। নতুন মরশুমে নতুন লক্ষ্য এবং একরাশ প্রত্যাশা নিয়েই আবার অভিযান শুরু করেছে লাল হলুদ ব্রিগেড।

গত বছরের থেকে দল এবার আরও বেশি শক্তিশালী লাল হলুদ ম্যানেজমেন্ট একাধিক ভালো ফুটবলারকে নিয়োগ করেছে। এবার ফলে এবার সমর্থকদের প্রত্যাশা বেশি। যদিও গত মরশুমের সঙ্গে এবার কোনও তুলনা চান না ইস্টবেঙ্গল কোচ।

East Bengal

বুধবার শহরের এক অভিজাত হোটেলে লাল হলুদের হেডস্যার বলেন, 'গত বছর এবং এই বছরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে। প্রতি মরশুমে অন্তত একটা ট্রফি আমরা জিততে চাই। সুপার সিক্সে উঠতে পারলে অনেক কিছুই সম্ভব।'

একইসঙ্গে কার্লেস কুয়াদ্রাত বলেন,'কঠিন লড়াইয়ের জন্য আমরা তৈরি। অনেক বছর পর আমাদের প্রায় একই দল এক সঙ্গে ৩৫টা ম্যাচ খেলেছে। ট্রেভর মর্গ্যানের আমলের পর আর এই ঘটনা ঘটেনি। শুধু বলব, আমাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।''

তবে শুরুতে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। একই সঙ্গে এসিএলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্যর্থতাই সঙ্গী হয়েছে লাল হলুদের। এই পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ পরই আইএসএল অভিযান শুরু করছে দল। মরশুমের শুরুতেই চোট আঘাতের সমস্যায় পড়েছে লাল হলুদ ব্রিগেড। দলের একাধিক ফুটবলার চোটের মধ্যে পড়েন। প্রভাত লাকরা, নিশু কুমাররা চিন্তা বাড়াচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্টের।

এই পরিস্থিতিতে বুধবার আইএসএলে মিডিয়া ডে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে দলের চোট আঘাতের সমস্যা নিয়ে মুখ খুললেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর কথায়, 'মরশুমের শুরুতে কয়েকজন চোট পেয়েছেন, কিন্তু লম্বা সময় ধরে মরশুম চলবে, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। আমাদের কয়েকজন চোটের তালিকায় আছেন তাঁরা আশা করি দ্রুত ফিট হয়ে যাবেন।'

এবার কলকাতা থেকে তিনটি দল আইএসএলে খেলবে, ইস্টবেঙ্গল, মোহনবাগান এসজির সঙ্গে দেখা যাবে মহমেডানকেও ।ফলে কলকাতায় বাড়ছে ডার্বির সংখ্যা। কলকাতা থেকে বেশি দল আইএসএল খেলায় তার জন্য যে বাংলার ফুটবলই উপকৃত হবে তা জানাতে ভুল করলেন না ইস্টবেঙ্গলের অভিজ্ঞ ফুটবলার সৌভিক চক্রবর্তী।

সৌভিক বলেন, 'কলকাতা থেকে যতবেশি দল খেলবে ততই বাংলার ফুটবল এবং বাঙালি ফুটবলারদের জন্য ভালো, এটা খুব ভালো যে মহমেডানও আইএসএলে খেলছে। এতে বড় ম্যাচের সংখ্যা বাড়বে।'

গত কয়েক মরসুম ধরেই লাল হলুদের আক্রমণ ভাগের অন্যতম কান্ডারী ক্লেইটন সিলভা। গত মরশুমে একটুর জন্য সুপার সিক্স হাতছাড়া হয়েছিল এবার আইএসএল শুরুর আগে থেকেই ক্লেইটনের লক্ষ্য সুপার সিক্স-এ জায়গা করে নেওয়া।

অধিনায়ক ক্লেইটন সিলভা বলছেন, 'গত বছর অল্পের জন্য সুপার সিক্সে থাকতে পারিনি। এবছর আমরা প্লে অফ খেলতে তৈরি। ট্রফি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।' ইস্টবেঙ্গলে সই করলেও এখনও মাঠে নামা হয়নি আনোয়ার আলির। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়ের দিকেও তাকিয়ে আছে লাল-হলুদ শিবির।

এবার লাল হলুদ সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। ইস্টবেঙ্গল কোচ অবশ্য এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে নারাজ বরং তার লক্ষ্য আগে সুপার সিক্স এ জায়গা করে নেওয়া। ম্যাজিক ম্যানের থেকে প্রত্যাশা অনেক পূরণ করতে কি পারবেন তিনি? উত্তর দেবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+