আইএসএলে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে জোর টক্কর, খেলার ফল আপাতত ৩-৩

আইএসএলে ব্যাম্বোলিমে আজ মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। সবুজ মেরুন প্রথমে শুভাশিস বোসের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ৮ মিনিটের ব্যবধানে সুনীল ছেত্রীর দল দুটি গোল করে ফেলে। যদিও বেঙ্গালুরুর সেই অগ্রগমন রুখে গিয়ে সমতা ফেরান হুগো বুমৌস। বিরতিতে খেলার ফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল করেছে।

আইএসএলে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে জোর টক্কর

৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে এদিন খেলতে নামে এটিকে মোহনবাগান। অন্যদিকে, হাবাসের দলের প্রতিপক্ষের ঝুলিতে ছিল ৬ ম্যাচে ৪ পয়েন্ট, সবুজ মেরুনের চেয়ে তিন ধাপ নীচে নবম স্থানে ছিল বেঙ্গালুরু এফসি। ব্যাম্বোলিমের ম্যাচে প্রথম ১৫ মিনিট দাপট নিয়েই খেলে এটিকে মোহনবাগান। তার মধ্যে প্রথম গোলও এসে যায়। ১৩ মিনিটের মাথায় ডানদিক থেকে কর্নার নেন হুগো বুমৌস। তৎপর শুভাশিস বোস তা থেকে হেডে গোল করতে কোনও ভুল করেননি। গুরপ্রীত সিং সান্ধু চেষ্টা করেও দলকে বিপন্মুক্ত করতে পারেননি। তবে এর পাঁচ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি।

লিস্টন কোলাসো অবৈধভাবে বক্সের মধ্যে ক্লেইটন সিলভাকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে সিলভাই গোল করে সমতা ফেরান। ১৫ মিনিটের পর থেকেই মরিয়া লড়াই চালাতে দেখা যায় বেঙ্গালুরু এফসিকে। বেশ কয়েকটি আক্রমণও বেঙ্গালুরুর ফুটবলাররা তুলে আনতে থাকেন সবুজ মেরুনের অর্ধে। যার সুফলও মেলে। ক্লেইটন সিলভার নেওয়া কর্নারে হেড দিয়ে বল জালে জড়িয়ে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন দানিশ ফারুক।

৩৮ মিনিটের মাথায় বাগানকে সমতায় ফেরান হুগো বুমৌস। বেঙ্গালুরুর ফুটবলারদের কাছ থেকে মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে কাউন্টার-অ্যাটাকে যায় এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ অনবদ্য দক্ষতায় বল বাড়ান হুগো বুমৌসকে লক্ষ্য করে। থ্রু বল ধরে ডান পায়ে বুমৌস যে গোলমুখী শটটি নেন তাতে কিছুই করার ছিল না গুরপ্রীতের। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ২-২। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটের মাথায় গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দিয়েছেন রয় কৃষ্ণ। শুভাশিস বোসকে প্রিন্স ইবারা বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেন। পেনাল্টি থেকে গোল করে যান কৃষ্ণ। ৭২ মিনিটে রোশন নাওরেমের অ্যাসিস্টে গোল করে সমতা ফিরিয়েছে বেঙ্গালুরু এফসি। ম্যাচের ফল সর্বশেষ খবর অনুযায়ী ৩-৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+