Anwar Ali: আনোয়ার আলি খেলবেন লাল হলুদ জার্সিতে? ডার্বি শেষেই মুখ খুললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা
আনোয়ার আলি তুমি কার? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন ভারতীয় ফুটবলে। বিগত কয়েক দিন ধরেই পাঞ্জাবী ডিফেন্ডারকে নিয়ে চর্চা শুরু হয়েছে ভারতীয় ফুটবলে। পাঞ্জাব এফসি থেকে লোনে মোহনবাগান এসজিতে ৫ বছরের জন্য সই করেন আনোয়ার। কিন্তু জানা গিয়েছে গত ১১ জুলাই ইস্টবেঙ্গলের এক কর্তা চণ্ডীগড়ে গিয়ে আনোয়ারকে সই করান বলে জানা গিয়েছে। তবে আইনি জটিলতা থাকার কারণে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করতে পারছে না ইস্টবেঙ্গল।
এরই মধ্যে জানা গিয়েছে আনোয়ারকে ইমেল করে জানিয়েছে, ১৯ জুলাই দলের প্র্যাকটিসে যোগ দিতে। তাদের দাবি, আনোয়ারের সঙ্গে তাদের লোন চুক্তি অব্যাহত রয়েছে। কারণ ফিফার নিয়ম এখনই কার্যকর নয়। ফিফার নিয়মে রয়েছে, চারবছরের লোন নয়, বরং লোনের মেয়াদ একবছরের হতে হবে। কিন্তু সেই নিয়ম যেহেতু ভারতে এখনও কার্যকর হয়নি, তাই মোহনবাগান এসজি এগিয়ে ছিল এই লড়াইয়ে।

পাঞ্জাব এফসির কর্তার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, একজন ফুটবলারকে লোনে এক মরশুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান এসজি। যা নাকি ফিফার নিয়মের বাইরে। মোহনবাগান এসজি সূত্রের খবর তারা সহজ ভাবে বিষয়টি নিচ্ছেন না।
লড়াই সহজে ছেড়েও দেবেন না। বিষয়টি নিয়ে আবেদন করতে পারে এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে।কলকাতা লিগে আনোয়ারকে খেলানোর জন্য আইএফএ-র কাছে নথিভুক্তির আবেদনও করেছিল মোহনবাগান। কিন্তু আইএফএ জানিয়েছে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি (পিএসসি) র সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারা নথিভুক্তি করাবে না।
২০২৩-২৪ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন আনোয়ার। যার মধ্যে চারটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিল দল। এমনকি গোটা মরশুমে বেশ কয়েকটি গোলও করেছিলেন। সব মিলিয়ে নিজের পাৱফরম্যান্সের সৌজন্যে ছাপ ফেলেছিলেন আনোয়ার। এবার তিনি কোন দলের হয়ে খেলেনে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications