FIFA World Cup 2022: প্রকাশিত হল ফিফা বিশ্বকাপ ২০২২-এর অফিসিয়াল বল, জেনে নিন কী রাখা হলো বলটির নাম
FIFA World Cup 2022: প্রকাশিত হল ফিফা বিশ্বকাপ ২০২২-এর অফিসিয়াল বল, জেনে নিন কী রাখা হলো বলটির নাম
সময় যত এগিয়ে আসছে ততই অস্থিরতা বাড়ছে ফুটবলপ্রেমীদের। আর যেন তর সইছে না ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য। বিশ্বের ফুটবলের সেরা টুর্নামেন্টে তাবড় তাবড় দেশ এবং মহাতারকাদের খেলা দেখার অপেক্ষার অধীর আগ্রহে অপেক্ষারত সারা বিশ্বের ফুটবল প্রেমী। ফুটবলের শ্রেষ্ঠ টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় আট মাস আগে ফিফা বিশ্বকাপ ২০২২-এর অফিসিয়াল বল সামনে আনল বেসরকারি প্রস্তুতকারী সংস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর এই বলের নামকরণ করা হয়েছে 'আল রিহাল'। 'আল রিহাল'- একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ সফর। কাতারের ভাস্কর্য, জাতীয় পতাকা এবং ইউনিক বোটের থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিজাইন করা হয়েছে। বল প্রস্তুতকারী সংস্থাটির দাবি, বাতাসে খুব দ্রুততার সঙ্গে এই বল দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর আগে বিশ্বকাপের ইতিহাসে এত দ্রুত কোনও বল বাতাসে দূরত্ব অতিক্রম করতে পারত না। এর ফলে লং বল বা এরিয়াল বল খেলার ক্ষেত্রে সুবিধা হবে ফুটবলারদের। বিশ্বের সেরা খেলাকে আরও বেশি নিখুঁত করার জন্য এবং ফুটবলারদের সুবিধার্থে এই রকম বল তৈরি করা হয়েছে।
প্রস্তুতকারী সংস্থাটির ফুটবল গ্রাফিক্স এবং হার্ডওয়ার বিভাগের ডিরেক্টর ফ্রাঞ্জিস্কা লোফেলম্যান বলেছেন, "যত দিন যাচ্ছে ততই দ্রুতর হচ্ছে ফুটবল, যার ফলে ফ্লাইটের স্থিতিশীলতা এবং নির্ভুলতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নতুন ডিজাইন বলের স্পিড বলের স্পিডকে উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে দেয় বিশেষ করে যখন এটি হাওয়ার মধ্যে দিয়ে আসবে।"

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা এই বল নিয়ে অনুশীলন শুরু করার আগেই তা আপনার হাতে চলে আসতে পারে। বল প্রস্তুতকারী সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে ৩০ মার্চ থেকে এই বল বিক্রি করা শুরু করবে তারা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে ওই বল সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। আল হিলাল বিক্রির এক শতাংশ টাকা যাবে কমন গোল মুভমেন্টে।
32 teams. 1 ball to make their dreams a reality ⚽
— FIFA World Cup (@FIFAWorldCup) March 30, 2022
Introducing Al Rihla, the #OfficialMatchBall of the 2022 #WorldCup
The countdown to Qatar starts now#Qatar2022 | @adidasfootball pic.twitter.com/LauuuVSO8h
আমেরিকার ফুটবলপ্রেমীরা এই বল কিনতে পারবেন ১৬৫ ডলারের বিনিময়ে। ইউনাইটেড কিংডমের জন্য এই বলটির মূল্য ধার্য্য করা হয়েছে ১৩০ পাউন্ড। ইউরোপের অন্যান্য দেশে এই বলটি পাওয়া যাবে ১৫৫ ইউরোর বিনিময়ে। বিশ্বকাপে অংশ নিতে চলা ৩২ দেশের মধ্যে ২৭টি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১ এপ্রিল বিশ্বকাপের ড্র-এর আগে আরও দু'টি দেশ নিশ্চিত হয়ে যাবে। বাকি তিনটি দেশ ঠিক হবে জুন মাসের যোগ্যতা অর্জন পর্বে।












Click it and Unblock the Notifications