Mohun Bagan: মোহনবাগান ক্লাবে আর্মির ভাঙচুর, গুড়িয়ে দেওয়া হল অস্থায়ী দোকান, তাঁবুর বিভিন্ন অংশ
শুক্রবার হঠাৎ করেই মোহনবাগান ক্লাবে ভাঙচুর চালালো সেনাবাহিনী। ময়দানের তিন প্রধানই সেনাবাহিনীর জায়গায় রয়েছে। মাঝেমধ্যেই ফোর্ট উইলিয়াম থেকে পরিদর্শনে আসেন ভারতীয় সেনার প্রতিনিধিরা। শুক্রবার বেলা বারোটা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মোহনবাগান ক্লাবে পরিদর্শনে আসেন বেশ কয়েকজন প্রতিনিধি।
কিন্তু সেনার সদ্যসরা শুধু পরিদর্শনই করলেন না কার্যত ভাঙচুর চালালেন তাঁবুর বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাদের অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি করার জন্য একটি অস্থায়ী দোকান ক্লাবের মধ্যেই খোলা হয়েছিল। কিন্তু শুক্রবার সেই অস্থায়ী দোকান সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ক্লাব সূত্রের খবর, শুক্রবার বেলা ১২টা নাগাদ আর্মির কয়েকজন পরিদর্শনে আসেন ক্লাবে সেই সময় কোন কর্তাই ক্লাবে উপস্থিত ছিলেন না। মালিদের সামনেই কার্যত তারা ভাঙচুর চালিয়ে যান। আর্মির পক্ষ থেকে খালি জানানো হয়েছে, সেনার উপর মহলের নির্দেশেই বেশ কিছু জায়গায় যে অস্থায়ী তাঁবু এবং দোকান তৈরি করা হয়েছিল সেগুলি ভেঙে দেওয়া হচ্ছে।
ক্লাবে এক সদস্য কৌশিক কোনার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, কী কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজ করা হয়েছে তা তাদের কাছে এখন আর পরিষ্কার নয়। তাঁর কথায়, আমি যখন ক্লাবে ঢুকছিলাম, তখন দেখলাম সেনাবাহিনীর সদস্যরা ক্লাব ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী তা আমাদের কাছে এখন পরিষ্কার নয়।
World Cup qualifier: ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল, প্যারাগুয়ে হারিয়ে দিল আর্জেন্টিনাকে
মাস কয়েক আগেই ইস্টবেঙ্গল ক্লাবেও একই রকম ঘটনা ঘটেছিল । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি পানশালা তৈরি করার যখন কাজ শুরু হয় তখনই সেনাবাহিনীর পক্ষ থেকে এসে সেই সংস্কার সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। যদিও পরে অনুমতি নিয়ে আবার সেই পানশালা তৈরির কাজ শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব।
কিন্তু কেন বারবার সেনার এমন রোষের মুখে পড়তে হচ্ছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবগুলিকে? মোহনবাগান ক্লাব অফিসিয়াল যে মার্চেন্ডাইজ বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল, তা শুরু হয়েছিল গত বুধবার থেকেই। শুক্রবারই ছিল ক্লাবের অস্থায়ী দোকানে মার্চেন্ডাইজ বিক্রির শেষ দিন। কিন্তু তার আগেই সেই দোকান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে । এই ঘটনা নিয়ে মোহনবাগান ক্লাবের কোনও শীর্ষকর্তার বক্তব্য বা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications