আইএসএল ৩-ই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে : সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ১৯ সেপ্টেম্বর : আইএসএলের তৃতীয় মরশুমই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছেন আতলেতিকো দে কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। এআইএফএফের পরামর্শমতো ভারতে কয়েক স্তরে ফুটবল লিগ চালু হতে চলেছে। যার মূল স্রোত গিয়ে মিশবে আইএসএলে। [মোহন-ইস্ট আইএসএল খেললেও এটিকে-র জনপ্রিয়তায় ভাঁটা পড়বে না : সৌরভ গঙ্গোপাধ্যায়]
ফলে আইএসএলই ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আপাতত কলকাতা ফুটবলের একমাত্র মুখ বলতে আইএসএলে রয়েছে প্রথমবারের চ্যাম্পিয়ন দল আতলেতিকো দে কলকাতা। মোহনবাগান বা ইস্টবেঙ্গল খেললে তারাও এই পথে শামিল হবে। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]

মোহন-ইস্টের খেলার খবরে সৌরভ বরাবরই আগ্রহ দেখিয়ে এসেছেন। গতবছরের সেমিফাইনালে এটিকে-র খেলা দেখতে ৭৫ হাজার মানুষ যুবভারতী স্টেডিয়ামে এসেছিলেন। এবছর দুই প্রধানের যার সঙ্গেই এটিকে-র খেলা হোক, মাঠে আলাদা উন্মাদনা তৈরি হবে বলেই মনে করছেন সৌরভ। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
মোহনবাগানের অংশীদার হতে পারেন শাহরুখ খান। এই নিয়ে অনেকদিন ধরেই খবর ভাসছে। যা শুনে সৌরভ বলেন, এটা ক্লাবের জন্য ভালো খবর। শাহরুখ সবসময় সেরার সঙ্গেই যোগদান করেন।
অন্যদিকে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে রাতে এটিকে-র ম্যাচ করা নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মামলার দিকেই নজর রয়েছে সৌরভ সহ টিম ম্যানেজমেন্টের। এনজিটি কী রায় দেয় সেটা দেখেই ভবিষ্যৎ পদক্ষেপ করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications