ISL: ডুরান্ডের ডার্বির আগেই আইএসএলের দিনক্ষণ ঘোষণা, কবে শুরু মেগা টুর্নামেন্ট? জানুন বিস্তারিত

ডুরান্ড কাপ দিয়েই নতুন মরশুমের সূচনা হয়েছে। ডুরান্ড কাপ এখন ভারতীয় ফুটবলের প্রাক মরশুমের প্রস্তুতি টুর্নামেন্ট। বিগত কয়েক বছর ধরেই দেশের সেরা লিগ এখন আইএসএল। ডুরান্ডের ডার্বির আগেই ঢাকে কাঠি পড়ে গেল আইএসএলের। কবে শুরু হবে এই টুর্নামেন্ট?

আইএসএল দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা জিততে লড়াই করবে ১৩টি দল। উল্লেখযোগ্য ভাবে এ বছর থেকে চালু হচ্ছে অবনমনের নিয়ম। এই প্রথমবার আইএসএল খেলবে কলকাতার তিন প্রধান। ফলে কলকাতায় এবার ম্যাচ সংখ্যা অনেক বেশি থাকবে।

Indian Super League

এফএসডিএলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আসন্ন মরশুমের আইএসএল শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর।প্রায় আট মাস ধরে চলবে আইএসএল। আগামী বছরের ৪ মে এই টুর্নামেন্টেরক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গতবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান এসজি। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। এবারও শক্তিশালী দল গড়েছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেনের মতো বিশ্বকাপের। তেমনই ইস্টবেঙ্গলও এবার শক্তিশালী দল গঠন করেছে। ‌লাল হলুদ সই করিয়ে গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স ডিয়ামানটাকোসকে। যোগ দিয়েছেন ফরাসি প্লেমেকার মাদি তালালও।
কলকাতার দুই প্রধানই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। এবার আইএসএল খেলার যোগ্যতাঅর্জন করেছে মহমেডান স্পোর্টিংও। এই প্রথমবার কলকাতার তিন দলকে দেখা যাবে আইএসএলে। নতুন করে দল গুছিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি সহ আইএসএল-এর একাধিক দল।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সূচি ঘোষণা করা হতে পারে। এবার এসিএল খেলবে মোহনবাগান এসজি। ফলে মলিনার দলকে দুই দিকে ফোকাস করতে হবে।

এতদিন‌ মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল উভয় দলই যুবভারতীতে খেলত। এবার মহমেডান কোন মাঠে খেলবে সেটা নিয়ে চর্চা রয়েছে। কারণ এক সঙ্গে তিন দলকে যুবভারতীতে না খেলার অনুমতি দিতে পারে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+