পাগলের মতো খেতাবি লড়াইয়ে ম্যান সিটিকে ধাওয়া করে চলেছে লিভারপুল, লা লিগায় দ্বিতীয় স্থান প্রায় পাকা বার্সেলোনার
পাগলের মতো খেতাবি লড়াইয়ে ম্যান সিটিকে ধাওয়া করে চলেছে লিভারপুল, লা লিগায় দ্বিতীয় স্থান প্রায় পাকা বার্সেলোনার
খেতাবি লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে তাড়া করেই চলেছে লিভারপুল। মাঝে 'টোটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ড্র করে সেই খেতাব ধাওয়া করার দৌড় ব্যহত হলেও অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে রানিং ট্র্যাকে ফিরে এল য়ুর্গেন ক্লপের দল।

বুধবার ঘরের মাঠে তিন মিনিটের মাথায় ডগলাস লুইজের পাস গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। যদিও ভিল পার্কে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি অ্যাস্টন ভিলাকে। ম্যাচের ৬ মিনিটে জোয়েল মাতিপের গোলে সমতা ফিরিয়ে আনে লিভারপুল। প্রথম দশ মিনিটে দুই গোল হওয়ায় ম্যাচের টিউন তখনই সেট হয়ে গিয়েছিল। এন্ড টু এন্ড অ্যাটাকে উভয় দলই দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। তবে, দুই দলেরই রক্ষণভাগ প্রত্যাশিত ভাল পারফর্ম করায় প্রথমার্ধে আর গোলের সংখ্যা বাড়েনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও একই ছবি জারি ছিল, শক্তিশালী লিভারপুলের আক্রমণের ঝাঁঝ যে থাকতে তা জানাই ছিল, কিন্তু যে ভাবে অ্যাস্টন ভিলার প্রতি আক্রমণে এসে বারবার বিপদ ডেকে আনছিল লিভারপুলের অর্ধে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। যদিও মরণ কামড় তারা দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে একটিই গোল হয় এবং লিভারপুলের হয়ে সেই জয় সূচক গোলটি করেন সাদিও মানে। লুইস ডিয়াজের পাস থেকে পারফেক্ট হেডে গোল করে যান মানে।

এই ম্য়াচে জয়ের ফেল ৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৮৬। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট ম্যানচেস্টার সিটি'রও। যদিও ম্যান সিটিকে আটকে লিগ জেতা অত্যন্ত কঠিন লিভারপুলের কাছে কারণ গোল পার্থক্যেও লিভারপুলের থেকে এগিয়ে ম্যান সিটি।
অপর দিকে, লা লিগার ম্যাচে সেল্টা ভিগো'কে বার্সেলোনা ৩-১ গোলে পরাজতি করল। প্রথমার্ধে অবামিয়াং এবং মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় কাতালানরা। ক্যুম্প ন্যূতে বার্সার হয়ে ওসমানে ডেমবেলের পাস থেকে প্রথম গোলটি করেন ডিপে। গোলটি আসে ৩০ মিনিটে। ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন পিয়েরে-এমেরিক অবামিয়াং। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে ফের গোল করেন অবামিয়াংয়। ৩-০ গোলের লিড পায় বার্সা। তবে, ডিফেন্সের ভুলে ম্যাচে ৫০ মিনিটে একটি গোল হজম করতে হয় জাভির দলকে। ৫০ মিনিটে গ্যালহার্ডোর পাস থেকে ইগর আসপাসের গোলে একট গোল ফিরিয়ে দেন সেল্টা ভিগো। ম্যাচে ফেরার আভাস যখন সেল্টা ভিগো দিচ্ছে তখনই দলকে ডুবিয়ে লাস্টম্যান প্রফেসনাল ফাউল করে লাল কার্ড দেখেন জেসন মুরিলো। ১০ জনের সেল্টার বিরুদ্ধে আর কোনও গোল তুলতে পারেনি বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বার্সা রইল দ্বিতীয় স্থানে। ইতিমধ্যেই খেলাব জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।












Click it and Unblock the Notifications