Igor Stimac: কেন দলের খারাপ পারফরম্যান্স? স্টিমাচের থেকে জবাব চাইল কেন্দ্র, চাপ বাড়ছে ফেডারেশনের

ভারতীয় ফুটবলে ইগর স্টিমাচকে নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। ২০১৯ সালে দায়িত্বে এসেছিলেন ক্রোয়েশিয়ান কোচ। এরপর কেটে গিয়েছে পাঁচটা বছর। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হারের পরই থেকেই তাঁকে বাতিল করার দাবি উঠেছে। এবার ফেডারেশনের চাপ বাড়ল স্টিমাচকে নিয়ে।

সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় ফুটবল দল। তার উপর আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ জিততে না পারায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে ফেলেছে ভারত। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার সরাসরি জবাব চাইল ক্রোয়েশিয়ান ইগর স্টিমাচের কাছে। শুধু তাই নয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও কারণ দর্শাতে বলা হল ব্যর্থতার।

Igor Stimac

প্রতি মাসে ২৫ লক্ষ টাকা মাইনে পান স্টিমাচ। শুরুতে ক্রোট কোচের এই মাইনে দিত সাই। কিন্ত আশানরূপ পারফরম্যান্স করতে না পারায় বিদেশি কোচের বিপুল মাইনের বোঝা বইতে রাজি হয়নি সাই। নতুন চুক্তির পর এআইএফএফ এখন ইগরকে পুরো বেতন দেয়। নতুন ক্রীড়া নীতি অনুসারে তাতেও জবাব চাওয়ার অধিকার আছে সাইয়ের।

এআইএফএফ সূত্রের খবর, স্টিমাচের সঙ্গে নতুন চুক্তির মূল্য প্রতি মাসে ৩০ হাজার ডলার এবং ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় খারাপ পারফরম্যান্সের কারণে যদি তাঁকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁকে পুরো বেতন দিতে হবে। তার মানে এআইএফএফ বিচ্ছেদ প্যাকেজ হিসাবে ৭২০,০০০ ডলার দিতে হবে।

এই প্রথম ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হেরেছে ভারত। ১৫৮ নম্বরে থাকা আফগানরা ফিফা ক্রম তালিকায় ভারতের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে আছে। গুয়াহাটিতে হারের পর কেউই কোচকে নিয়ে খুশি নয়। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে অ্যাওয়ে ম্যাচে ড্র। তারপর ঘরের মাঠে হার। ফলে অনায়াসে তৃতীয় রাউন্ডে যাওয়ার হিসেব সব ওলট-পালট হয়ে গিয়েছে।

জুন কুয়েত ম্যাচের আগে অন্তত তিন সপ্তাহ জাতীয় শিবির করতে চান। আইএসএলের প্লেঅফ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুনীল ছেত্রীদের নিয়ে জাতীয় শিবির শুরু করে দিতে চান স্টিমাচ। এখনও তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা অবশ্য ছাড়ছেন না স্টিমাচ।

স্টিমাচ জানিয়েছেন "অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে পারি। আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে।" যা পরিস্থিতি, তাতে ইগরের পক্ষে নিজের চাকরি বাঁচানো কঠিন। যা পরিস্থিতি, তাতে ইগরের পক্ষে নিজের চাকরি বাঁচানো কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+