বিশেষ সম্মান রোনাল্ডোকে, ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসিকে পিছনে ফেললেন পোলিস তারকা

বিশেষ সম্মান রোনাল্ডোকে, ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসিকে পিছনে ফিললেন পোলিস তারকা

ব্যালন ডি'ওর না পাওয়ার বেদনা কিছুটা হলেও লঘু হল রবার্ট লেওয়ানডস্কির। লিওনেল মেসি এবং মহম্মদ সালাহ'কে পিছনে ফেলে এই নিয়ে দ্বিতীয়বার ফিফা'র বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করলেন পোল্যান্ডের এই তারকা ফরওয়ার্ড। ২০২১ বর্ষসেরা ফুটবলার লেওয়ানডস্কির মুকুটে এই একই পালক যুক্ত হয়েছিল ২০২০ সালেও।

ফিফার বর্ষসেরা ফুটবলার:

ফিফার বর্ষসেরা ফুটবলার:

চোখ ধাঁধানো পারফরম্যান্সের দৌলতে ২০২১ সালে ফিফার বিচারে লিওনেল মেসিকে দ্বিতীয় স্থানে রেখে বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেওয়ানডস্কি।

২০২১ সালে বায়ার্ন মিউনিখের জার্সিতে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন এই পোলিস তারকা। বার্য়ানের এই সাফল্যে মূল কারিগর ছিলেন তিনি। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পোল্যান্ডের জার্সিতে ৮ ম্যাচে আট গোল করেছেন তিনি। বিশ্ব ফুটবলের নিয়মাক সংস্থা'র এই সম্মান পেয়ে আপ্লুত লেওয়ানডস্কি বলেছেন, "খুবই গর্বিত আমি। এই সম্মান (শুধু আমার নয়) আমার সতীর্থের প্রাপ্র।"

বর্ষসেরা মহিলা ফুটবলার:

বর্ষসেরা মহিলা ফুটবলার:

এই পুরস্কার বিতরনী মঞ্চে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যালেক্সিয়া পুতেলাস। ২৭ বছর বয়সী বার্সেলোনার এই মহিলা ফুটবলার জানিয়েছেন, এই সম্মান শুধু তাঁর একার জন্য নয়। এটা তাঁর প্রতিটা সতীর্থের সম্মান। এই অ্যাওয়ার্ড দলের প্রত্যেকের। ২০২১ সালে মহিলা ফুটবলে ব্যালন ডি'ওর জিতেছেন এই স্প্যানিশ তারকা।

 বর্ষ সেরা গোলরক্ষক:

বর্ষ সেরা গোলরক্ষক:

ইয়রো কাপ জয়ী ইতালির গোলরক্ষক জিয়ালুইগি ডোনারুমা এবং অভিজ্ঞ ম্যানুয়েল নয়ারকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের শিরোপা পিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি দলের অন্যতম সদস্য এডুয়ার্ড মেন্ডি। মহিলাদের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার।

পুসকাস পুরস্কার:

পুসকাস পুরস্কার:

জুরিখে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুসকাল পুরস্কারে ভূষিত হয়েছেন এরিক লামেলা। আর্জেন্তিনার ২৯ বছর বয়সী এই ফুটবলার টোটেনহ্যামের জার্সিতে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য এই সম্মান পেলেন। লামেলার সঙ্গে এই খেতাব জয়ের লড়াইয়ে ছিলেন ভ্যালেন্টিনো লাজারো, রিয়াল মাহরেজ, প্যাট্রিক চিক।

বর্ষ সেরা কোচ:

বর্ষ সেরা কোচ:

ফিফার বিচারে বর্ষসেরা কোচের শিরোপা পেয়েছেন চেলসির সোনালি অধ্যায় ফিরিয়ে আনার চেষ্টায় থাকা থমাস টুচেল। চেলসিকে উয়েফা সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জার্মানির এই কোচের। মহিলা ফুটবলে সেরা কোচ নির্বাচিত হয়েছেন এমা হেস।

 ফিফার বিশেষ সম্মান:

ফিফার বিশেষ সম্মান:

ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। আন্তর্জাতিক ফুটবলে ১১৫টি গোল রয়েছে রোনাল্ডোর। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে যা সর্বোচ্চ। এই সম্মানে ভূমিত হয়ে রোনাল্ডো বলেছেন, "এটা আমার কাছে স্বপ্ন। প্রথমেই গত ২০ বছরে জাতীয় দলে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ১০৯ গোলের রেকর্ড ছিল তাই তো? ছয় গোল এগিয়ে রয়েছি আমি। আমি গর্বিত। এটা ফিফার থেকে এক বিশেষ সম্মান। ফিফা এমনই এক সংস্থা যাকে আমি অত্যন্ত সম্মান করি। খেলার জন্য আমার মধ্যে এখনও একই রকম প্যাশন রয়েছে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। কিন্তু যখন মাঠে নামি, সে ট্রেনিং এর সময়েও আমার মধ্যে মোটিভেশনটা একই রকম থাকে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+