বিশ্বকাপের সেরা দলগুলিকে কতটা বেগ দিতে পারে তিউনিসিয়া, জেনে নিন
দু’সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আসন্ন বিশ্বকাপের আনপ্রেডিক্টেবেল দল তিউসিনিয়া।
আর দু'সপ্তাহ বাকি নেই ২০১৮ ফিফা বিশ্বকাপ শুরু হতে। যে ৩২টি দল এই বারের বিশ্বকাপে অংশ নেবে, তাদের নিজেদের প্রস্তুতিও শেষ পর্যায়। এই ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম দু'টি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। ১৪ জুন সৌদি আরবের বিরুদ্ধে রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। ১৫ জুলাই টুর্নামেন্টের ফাইনাল।

বেশ কিছু দল এই বিশ্বকাপে আছে যাদের নাম সেই ভাবে বিশ্ব ফুটবলের মঞ্চে বেশি জনপ্রিয় না হলেও দল হিসেবে অন্য অনেকের থেকে ধারে এবং ভারে এগিয়ে। সেই রকমই একটি হল তিউনিসিয়া।
গ্রুপ 'জি'-তে তিউনিসিয়া ছাড়াও রয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম এবং পানামা। ১৮ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে তিউনিসিয়ার। বিশ্বকাপে তিউনিসিয়ার দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। ম্যাচটি হবে ২৩ জুন। ২৮ জুন পানামার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তিউনিসিয়া।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাইন করতে পারেনি এই দেশটি। বিশ্বকাপে একাধিকবার কোয়ালিফাই করলেও এক বারের জন্যও গ্রুপ স্টেজ পার করতে পারেনি তিউনিসিয়া।
এই বিশ্বকাপে তিউনিসিয়া কেমন পারফর্ম করবে, তা অধিকাংশই নির্ভর করছে তাদের দলের অন্যতম তিন সেরা অস্ত্র এনিস বদ্রি, ওয়াহাবি কাজরি এবং আহমেদ আকাইচির উপর। মূলত এই তিন জনই এই বিশ্বকাপে তিউনিসিয়ার মূল ভরসা। তিউনিসিয়ার কোচ মূলত ৩-৫-১-১ ফর্মেশনে দলকে খেলাতে পছন্দ করেন। কোয়ালিফায়ারেও এই ধরনের স্ট্রাটেজি-ই দেখা গিয়েছে তাঁর থেকে।












Click it and Unblock the Notifications