বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পোল্যান্ড, জানুন

২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নিচ্ছে তার মধ্যে একটি দল পোল্যান্ড। তবে, পোল্যান্ডকে ঘিরে তেমন কোনও উত্তেজনা নেই সমর্থকদের মধ্যে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নিচ্ছে তার মধ্যে একটি দল পোল্যান্ড। তবে, পোল্যান্ডকে ঘিরে তেমন কোনও উত্তেজনা নেই সমর্থকদের মধ্যে। রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।

বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত পোল্যান্ড, জানুন

আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'এইচে' জায়গা হয়েছে পোল্যান্ডের। পোল্যান্ড ছাড়াও এই গ্রুপে রয়েছে জাপান, সেনেগাল এবং কলম্বিয়া।

২০১৮ বিশ্বকাপে পোল্যান্ডের প্রথম ম্যাচ ১৯ জুন সেনেগালের বিপক্ষে। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। গ্রুপের শেষ ম্যাচে ২৮ জুন জাপানের মুখোমুখি হবে পোল্যান্ড।

ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে সপ্তমস্থানে রয়েছে পোল্যান্ড। উপরের দিকে থাকলেও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তার। শুধু গত বারই নয়, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও দেখা যায়নি পোল্যান্ডকে। ২০০৬ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল পোল্যান্ড। তবে, সেবার তাদের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। গ্রুপ-এ তে থাকা পোল্যান্ড ছিটকে যায় গ্রুপ স্টেজ থেকেই।

১৯৭৪ এবং ১৯৮২ সালে তৃতীয় স্থানে যে দল বিশ্বকাপ অভিযান শেষ করেছিল, তারাই এখন গ্রুপ পর্যায় থেকে কোয়ালিফাই করা নিয়ে সঙ্কটে।

এই বারের বিশ্বকাপে পোল্যান্ডের আসল তারকা হল রবার্ট লেওয়ানদস্কি। লেওয়ানদস্কি ছাড়াও এই বিশ্বকাপে নজর থাকবে পোল্যান্ডের কামিল গ্লিক এবং আর্কাদিউজ মিলিকের উপর। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলিতে মোট ১৬টি গোল করেছিলেন রবার্ট। আর্জেন্টিনা যেমন মেসি নির্ভর ফুটবল খেলে, তেমনই পোল্যান্ড মূলত নির্ভর করে লেওয়ানদস্কির উপর। পোল্যান্ডের কোচের পছন্দের ফর্মেশন হল ৪-২-৩-১।

মিডফিল্ডের একাধিক তরুণ ফুটবলার থাকায় এই স্ট্র্যাটেজিই বেশি পছন্দ রবার্টদের কোচের। এখন দেখার বিশ্বকাপের মঞ্চে নিজেদের কতটা মেলে ধরতে পারে লেওয়ানদস্কির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+