বিশ্বকাপের জন্য কতটা তৈরি ইংল্যান্ড, জেনে নিন

দু’সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসন্ন বিশ্বকাপের অন্যতম সেরা দল ইংল্যান্ড।

আর দু'সপ্তাহ বাকি নেই ২০১৮ ফিফা বিশ্বকাপ শুরু হতে। যে ৩২টি দল এই বারের বিশ্বকাপে অংশ নেবে, তাদের নিজেদের প্রস্তুতিও শেষ পর্যায়। এই ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম দু'টি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। ১৪ জুন বিশ্ব ফুটবলের গ্রেটেস্ট শো শুরু হচ্ছে রাশিয়ায়। এই টুর্নামেন্টটি চলবে ১৫ জুলাই পর্যন্ত। ১৪ জুন সৌদি আরবের বিরুদ্ধে রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।

বিশ্বকাপের জন্য কতটা তৈরি ইংল্যান্ড, জেনে নিন

এই বিশ্বকাপের প্রধান দুই দাবিদার বলা হচ্ছে ব্রাজিল এবং জার্মানিকে। তবে, ব্রাজিল-জার্মানি বা স্পেনের মত দল এগিয়ে থাকলেও একেবারেই পিছিয়ে নেই এই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড। স্টারলিং-কেনদের নিয়ে তৈরি দল এই বারের বিশ্বকাপে আনপ্রেডিক্টেবেল। এই বিশ্বকাপে গ্রুপ 'জি' তে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড ছাড়াও এই গ্রুপে রয়েছে পানামা, বেলজিয়াম, টিউনিসিয়া।

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ টিউনিসিয়ার বিরুদ্ধে ১৮ জুন। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা। ২৭ জুন তৃতীয় ম্যাচে হ্যারি কেনের দলকে খেলতে হবে বেলজিয়ামের বিরুদ্ধে।

এই বরের বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে সমর্থকেরা বুক বাঁধলেও গত বিশ্বকাপে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি 'থ্রি লায়ন্স'-রা। গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল তারা।

এই বিশ্বকাপে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের অন্যতম ভরসা হ্যারি কেন। এছাড়াও ইংল্যান্ডের দলের নজর থাকবে স্টারলিং এবং ডেল আলির উপর। আলি-স্টারলিংয়ের পাশাপাশি এই বিশ্বকাপে ইংল্যান্ডের ভরসা হতে চলেছেন ওয়াকার, হ্যান্ডারসন, লিংগাডল এবং কিরন।

ইংল্যান্ডের কোচ গ্যারাথ সাইথগেট মূলত ৩-৪-২-১ ছকে গোট দলকে খেলান।কোয়ালিফায়ারেও এই ফর্মেশনই দেখা গিয়েছে ইংল্যান্ডের। আসন্ন বিশ্বকাপে ১৯৬৬-এর কাপ জয়ের গৌরব ফিরিয়ে আনতে মরিয়া ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+