মিশন বিশ্বকাপের আগে পরিবারের সঙ্গে ভারতীয় ফুটবলাররা,নিলেন জয়ের শপথ
এআইএফএফ আগেই কথা দিয়েছিল, সেই কথা তারা রাখল। বিশ্বকাপ ফুটবলে যারা খেলবে তারা পরিবারের সঙ্গে দেখা করলেন।
জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামবেন ভারতের একদল তরুণ। প্রথমবারের বিশ্বকাপের প্রস্তুতিতে অনেকদিন ঘর ছাড়া তারা। তাই বাড়ির লোকদের সঙ্গে দেখা হয়নি।
খেলোয়াড়দের মনকে একটু বেশি আনন্দ দেওয়ার জন্য তাঁদের পরিবারের লোকদের আনার কথা দিয়েছিল এআইএফএফ। দেশের খেলোয়াড়দের প্রথম ম্যাচে হাজির থাকবেন তাঁদের বাবা-মায়েরা। তবে ম্যাচের আগের দিনই মা-বাবার সঙ্গে দেখা হয়ে গেল ফুটবলারদের।
Parents of our young colts who are about to make history come to meet their kids. #BackTheBlue #FIFAU17WC #INDvUSA pic.twitter.com/MzakhIqZHY
— Indian Football Team (@IndianFootball) October 6, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>পুরো আবেগের ছবিটা ধরা পড়ল ক্যামেরায়। ইতিহাসের হাতছানি-র সামনে দাঁড়িয়ে তাঁদের ঘরের ছেলেরা। তাঁদের সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন সকলেই।
দলের অধিনায়ক অমরজিৎ সিংয়ের দাদা উমাকান্ত বলেছেন, 'এআইএফএফ আমাদের প্লেয়ারদের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছিল, আমরা খুব খুশি, ওঁদের সঙ্গে দেখা করে, খুবই আবেগপ্রবণ মুহূর্ত। আমরা অনেকদিন বাদে ওঁদের সঙ্গে দেখা করেছি।'
Pictures all around. #BackTheBlue #FIFAU17WC #INDvUSA pic.twitter.com/Zk8rJC4WI9
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একজন -দুজন ছাড়া বাকি সকলেরই বাবা-মা এসেছিল। স্ট্যালিনের পরিবার ভারতীয় দলের কোচের সঙ্গে ছবিও তোলে।
The Coach takes a picture with Stalin's family. #BackTheBlue #FIFAU17WC #INDvUSA pic.twitter.com/BVQSkirvZq
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে ভারতীয় দলের সঙ্গে ইতিহাসে সাক্ষী হতে ইতিমধ্যেই একই বিমানে নয়া দিল্লি পৌঁছে গেছেন ভাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রী।
Click it and Unblock the Notifications