বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছল ভারতীয় দল

বাংলাদশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছল ভারতীয় দল

মঙ্গলে যুবভারতীতে মেগা ম্যাচ। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে রবিবার কলকাতায় পৌঁছল ভারতীয় দল। দু'দিন আগে তিলোত্তমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। এআইএফএফ-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের হয়ে উদান্ত সিং বলেন, 'যুবভারতীতে বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছি। এই ম্যাচের জন্য কলকাতা মুখিয়ে রয়েছে। আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।'

বাংলাদশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছল ভারতীয় দল

অন্যদিকে কলকাতায় মঙ্গলবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে আবেগে ভাসছেন না প্রীতম কোটাল। ঘরের ছেলে প্রীতম বলেন,'কলকাতায় খেলতে এসেছি বলে বারতি কোনও আবেগ নেই। দেশের হয়ে ম্যাচ খেলতে এসেছি। সেটাই মাথায় রয়েছে।'

'In Kolkata, with Kolkata, let's win :muscle:🏻 it together,' #BlueTigers :tiger: say in unison :facepunch:🏻

Read more :fast_forward: https://t.co/yVgRjq00UR#BackTheBlue :blue_heart: #IndianFootball 🇮🇳 pic.twitter.com/EUCLwWTES1
— Indian Football Team (@IndianFootball) October 13, 2019

প্রসঙ্গত ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ই-তে দুই ম্যাচ শেষে ১টি হার ও ১টি ড্র করেছে ভারত। ওমানের বিরুদ্ধে হারলেও পরের বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে ভারতীয় দল। দুই ম্যাচের ভুলক্রুটি শুধরে নিয়ে মাঠে নামতে চান কোচ ইগর স্টিমাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+