রাশিয়া বিশ্বকাপে কোন কোন তারকা কোচেদের দিকে নজর থাকবে

ফুটবল বিশ্বকাপে ফুটবলারদের নিয়ে যেমন চর্চা চলে তেমন কোচেরাও কিছু কম যান না।

ফুটবল বিশ্বকাপে ফুটবলারদের নিয়ে যেমন চর্চা চলে তেমন কোচেরাও কিছু কম যান না। নানা দেশের ব্যক্তিত্বময় কোচেরাও লাইমলাইটে থাকে প্রতি বিশ্বকাপেই। ৩২টি দেশের ফুটবল দলের কোচেরা কোনও কোনও ক্ষেত্রে একার কৃতিত্বে দলকে জয় এনে দেন চ্যাম্পিয়ন স্ট্র্যাটেজি দিয়ে। কোন দলের কোন তারকা কোচের দিকে এবারও নজর থাকবে সকলের, একনজরে দেখে নেওয়া যাক তাঁদের কয়েকজনকে।

হোসে পেকেরম্যান

হোসে পেকেরম্যান

পরপর দুবার কলম্বিয়াকে বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন হোসে পেকেরম্যান। আগেরবারে হামেস রদরিগেস অসাধারণ খেলে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবারও পেকেরম্যান সেরকম কিছুই আশা করছেন তারকা খেলোয়াড়ের থেকে। ২০০৬ সালে আর্জেন্তিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন পেকেরম্যান। তারপরে গত ছয়বছর ধরে কলম্বিয়ার দায়িত্বে রয়েছেন তিনি।

গ্যারেথ সাউথগেট

গ্যারেথ সাউথগেট

গ্যারেথ সাউথগেট ১৯৯৮ ও ২০০২ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেন। সেই অভিজ্ঞতাকে ভরসা করেই কোচিংয়ে সাফল্য পেতে মরিয়া তিনি। তাঁর কোচিংয়ে দারুণ খেলেছে ইংল্যান্ড। গ্রুপ শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে। জার্মানি ও ফ্রান্সের কাছে ইংল্যান্ড হারলেও বাকী ম্যাচগুলিতে দারুণ খেলেছে। এবারও বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। সাউথগেট কোনপথে দলরে সাফল্য এনে দিতে পারেন, সেটাই দেখার।

রবার্তো মার্টিনেস

রবার্তো মার্টিনেস

যোগ্যতা অর্জন পর্বে বেলজিয়াম অপরাজিত রেখে বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন রবার্তো মার্টিনেস। খেলোয়াড়দের সঙ্গে মার্টিনেসের মনোমালিন্য হলেও এই মে মাসেই জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সখ্যতার জেরে আরও দুই বছরের কোচিংয়ের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন তিনি। স্পেনের সঙ্গে ২-০ হেরে কোয়ালিফায়িং রাউন্ড শুরু করলেও পরের ১৬ ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে থেকে বেলজিয়াম মূলপর্বে পৌঁছেছে।

জোয়াকিম লো

জোয়াকিম লো

এই নিয়ে পরপর তিনটি বিশ্বকাপে জার্মানির কোচের দায়িত্বে রয়েছেন জোয়াকিম লো। এবার ফের জার্মানি বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই দেখার। প্রতিবারই ধারাবাহিক ভালো খেলা জার্মানি গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ২০১৭ কনফেডারেশনস কাপও লো-এর কোচিংয়ে জিতেছে জার্মানি। সেবার মেসুট ওজিল, থমাস ম্যুলার, ম্যাচ হামেলসকে ছাড়াই দলকে জিতিয়ে এনেছেন লো। এবার দেখার তিনি বিশ্বকাপে কী করেন।

টিটে

টিটে

২০১৬ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল ব্রাজিল। ভয় ছিল প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিল বোধহয় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবে না। সেই অবস্থা থেকে রিও অলিম্পিকের আসরেও ব্রাজিল গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। পদত্যাগ করেন দুঙ্গা। ২০১৬ সালেই ব্রাজিলের কোচ হিসাবে আনা হয় টিটেকে। তারপরে টিটের কোচিংয়ে ব্রাজিল ১০টি ম্যাচ জিতেছে, ড্র করেছে ২টি। ৩০টি গোল করেছেন নেইমাররা। খেয়েছেন মাত্র তিনটি। ফলে এবার বিশ্বকাপেও ফেভারিট ব্রাজিলই।

জর্জ সাম্পাওলি

জর্জ সাম্পাওলি

জেরার্দো মার্টিনোর কোচিংয়ে খেলা আর্জেন্তিনা ভালো খেলতে পারেনি। কোচ-ফুটবল অ্যাসোসিয়েশন বিতর্ক চরমে ওঠে। পরে এদগার্দো বাওসাও দলের কোচের পদ থেকে সরে যান। সাম্পাওলির কোচিংয়ে আর্জেন্তিনা রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিলেও যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা স্পেনের কাছে ৬-১ গোলে ও নাইজেরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৪-২ হেরে গিয়েছে। সাম্পাওলি কীভাবে দলকে গুছিয়ে তোলেন সেটাই দেখার।

দিদিয়ের দেসক্যাম্পস

দিদিয়ের দেসক্যাম্পস

১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরো কাপে দেশকে অধিনায়ক হিসাবে সাফল্য এনে দেওয়া দিদিয়ের দেসক্যাম্প কোচ হিসাবে ফ্রান্সকে ভালো ফল করাতে মরিয়া। খেলোয়াড় হিসাবে অনন্য রেকর্ড রয়েছে তাঁর। ঘরোয়া লিগেও কোচ হিসাবে দেসক্যাম্পের সাফল্য রয়েছে। জাতীয় দলের হয়ে তিনি কী করেন সেটাই এখন দেখার। ২০২০ সাল পর্যন্ত তাঁর কোচ থাকার কথা। এবারে বিশ্বকাপ এনে দিতে পারলেন পরের বিশ্বকাপেও কোচ হিসাবে দেসক্যাম্পকে দেখা যেতে পারে।

জুলেন লোপেতেগি

জুলেন লোপেতেগি

স্পেন দলের সবচেয়ে বড় সমস্যা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়দের এক ছন্দে খেলানো। তবে লোপেতেগি যেহেতু দুই দলেই খেলেছেন তাই তিনি এই সমস্যা সম্পর্কে অবগত। আন্তর্জাতিক কেরিয়ারে খুব সফল না হলেও কোচ হিসাবে লোপেতেগি খারাপ করেননি। ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেন ২০১৪ বিশ্বকাপে গ্রুপ স্টেজেই বিদায় নেয়। লোপেতেগির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথম রাউন্ডের বাধা টপকে টিমের ছন্দ ফেরানো।

ফের্নান্দো স্যান্তোস

ফের্নান্দো স্যান্তোস

পর্তুগালের কোচ হিসাবে দারুণ ভালো কাজ করছেন ফের্নান্দো স্যান্তোস। কোয়ালিফায়ার ম্যাচে ১০টির মধ্যে ৯টিতে জয় পেয়েছে পর্তুগাল। গোল খেয়েছে মাত্র চারটি। স্যান্তোসের কোচিংয়েই ২০১৬ ইউরো কাপ জিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে দল সাজাবেন স্যান্তোস। পর্তুগালের সোনার দিন তিনি ফিরিয়ে আনতে পারবেন বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

স্ত্যানিসলাভ চেরচেসভ

স্ত্যানিসলাভ চেরচেসভ

আশি ও নব্বইয়ের দশকের তারকা গোলকিপার চেরচেসভ রাশিয়ার প্রথম অধিনায়ক যার দল ১৯৯৪ সালে বিশ্বকাপে অংশ নেয়। এছাড়া ১৯৯৫ সালের ইউরো কাপও খেলেন। কোচিং কেরিয়ারে খুব সফল না হলেও গত কয়েকবছরে কয়েকটি কাপ জিতেছেন তিনি। গতবছরের ঘরের মাঠে বিশ্বকাপে দেশের দলকে কোচিং করানোর সুযোগ আসে। সেটা একেবারে লুফে নেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+