২০১৮ বিশ্বকাপে কী চমক দিতে পারবে ইরান, জেনে নিন
আসন্ন বিশ্বকাপে নিজেদের ফুটবল দিয়ে একাধিক দলকে অবাক করে দিতে পারে ইরান। জেনে নিন ইরানের অন্দরের খবর।
এশিয়া থেকে যে দলগুলি ২০১৮ বিশ্বকাপে অংশ নিতে চলেছে, তাদের মধ্যে শক্তির বিচারে সকলের থেকে এগিয়ে রয়েছে ইরান। গ্রুপ বি-তে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে রয়েছে তারা।

বিশ্বকাপের ইতিহাসে বিশেষ কিছু না করতে পারলেও ১৯৬৮ থেকে ১৯৭৬ তিনবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়াও চার বার এশিয়ান গেমসের শিরোপাও জিতেছে ইরান।
মহাদেশীয়স্তরে ভাল পারফর্ম করলেও বিশ্বকাপের মঞ্চে বরাবরই মুখ থুবড়ে পড়ে ইরান। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের মূল পর্বে খেলবে তারা। কিন্তু এর আগের চার বারই ইরানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ থেকে।
তবে, রাশিয়া বিশ্বকাপে কার্লোস কুইরুজের কোচিংয়ে নিজেদের এই ট্র্যাক রেকর্ড বদলাতে মরিয়া ইরান। দলের সকলেই তৈরি নিজেদের সেরাটা বিশ্বকাপে মঞ্চে উজাড় করে দেওয়ার জন্য। এই বারের বিশ্বকাপে ইরানের সব থেকে বড় সুবিধা দলের মধ্যে সঠিক তালমিল এবং তরুণ রক্ত। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে সীমিত ক্ষমতার মধ্যেই লড়াই চালাতে চায় ইরান।
ইরানের এই দলে বড় নাম নেই তেমন। ইরান প্রতিশ্রুতিবান তরুণ ডিফেন্ডার মাজিদ হোসেনিকে এই বিশ্বকাপে সুযোগ দিয়েছেন তাদের কোচ। হোসেনির হাতেই রিমোট কন্ট্রোল থাকবে ইরান ডিফেন্সের। এছড়া নজর থাকবে এহসান হাজসাফি, করিম আন্সারিফার্ডের উপর। এছাড়াও দলে রয়েছে রেজা ঘুচানিজাদের মতো স্ট্রাইকারও।
এদের সকলের মধ্যেও বিশ্বকাপে ভাল ফল করতে হলে মূলত দু'জন ফুটবলারের উপর বিশেষ ভাবে নির্ভর করতে হবে ইরানকে। এরা হলেন আলিরেজা জাহানবাক্স, করিম আনসারিফার্ড।
আলিরেজা জাহানবাক্স: তরুণ এই স্ট্রাইকার যদি নিজের খেলা মেলে ধরতে পারেন বিশ্বকাপে, তাহলে স্বপ্ন দেখতেই পারেন ইরানের সমর্থকেরা। এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজে গোল করার থেকেও বেশি জোড় দেন অপরকে দিয়ে গোল করানোর উপর। এখনও পর্যন্ত ইরানের জার্সি ৩৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে আলিরেজার। সদ্য সমাপ্ত মরসুমেও দারুন ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="fa" dir="rtl">طرح زیبای بلیچر ریپورت برای ایران <a href="https://t.co/bbstKy4TF3">pic.twitter.com/bbstKy4TF3</a></p>— Team Melli IRAN (@TeamMelliIran) <a href="https://twitter.com/TeamMelliIran/status/1005068479278473217?ref_src=twsrc%5Etfw">June 8, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>করিম আনসারিফার্ড: অলিম্পিকসের এই স্ট্রাইকারের উপর অনেকটাই নির্ভর করে রয়েচে ইরানের বিশ্বকাপ ভাগ্য। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের পা কথা বললে অনেক বড় দলকে বেগ দিতে পারে ইরান। গত মরসুমেও ঝলসেছে করিমের ফর্ম। ইরানের জার্সি গায়ে ৬৫ ম্যাচে এখনও পর্যন্ত ১৮টি গোল করেছেন তিনি।
বিশ্বকাপে ইরানের খেলা:
ইরান বনাম মরক্কো, ১৫ জুন ২০১৮
ইরান বনাম স্পেন, ২০ জুন ২০১৮
ইরান বনাম পর্তুগাল, ২৫ জুন ২০১৮

বিশ্বকাপের জন্য ইরানের ২৩ জনের দলে কারা সুযোগ পেয়েছে দেখে নিন
গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, রশিদ মাজাহেরি, আমির আবেদজাদে
ডিফেন্ডার: পেজমান মন্তাজেরি, সেয়েদ মাজিদ হোসেইনি, রুজবেহ চেশ্মি, মিলাদ মোহাম্মাদি, মোহাম্মদ রেজা খানজাদে, মোর্তেজা পৌরালিগান্জি, রামিন রেজাঈয়ান, এহসান হজসাফি

মিডফিল্ডার: সায়েইদ এজাতোলাহি, মাসুদ শোজয়েই, মাহদি তোরাবি, ওমিদ এব্রাহিমি, বাহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আশকান দেজাগাহ

স্ট্রাইকার: আলিরেজা জাহানবাক্স, করিম আনসারিফার্ড, মাহদি তারেমি, সর্দার আজমাউন, রেজা ঘুচান্নেজহাদ












Click it and Unblock the Notifications