Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় ফুটবলের হতশ্রী দশা কাটবে 'আর কবে'? মানোলো-জমানা শুরু ব্যর্থতা দিয়েই

Intercontinental Cup 2024: ভারতীয় দলের হেড কোচ হিসেবে প্রথম টুর্নামেন্ট ভুলে যেতে চাইবেন মানোলো মার্কুয়েজ। ইন্টারকন্টিনেন্টাল কাপ ছিল ভারতের কোচ হিসেবে তাঁর অ্যাসাইনমেন্ট।

সিরিয়ার কাছে লজ্জার পরাজয়ের সম্মুখীন হলো ভারত। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ভারত পরাস্ত হলো ০-৩ গোলে। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিল সিরিয়া।

Intercontinental Cup 2024

আজকের ম্যাচ ড্র রাখলেই চ্যাম্পিয়ন হয়ে যেত সিরিয়া। কিন্তু তারা জয় ছিনিয়ে নিল দাপুটে ফুটবল খেলেই। ভারতীয় ফুটবলের হতশ্রী দশা দেখে অনেকেই বলছেন, এ ক্ষেত্রেও তো জাস্টিস দরকার! ভারতীয় ফুটবল হতশ্রী অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পাবে আর কবে?

খেলার শুরুতে কয়েকটি ফরওয়ার্ড পাস খেলেও সুবিধা করতে পারেনি ভারত। ৭ মিনিটে ভারতীয় রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে গোল করে যান মাহমুদ আল আসওয়াদ। এর কয়েক মিনিট পরেই সিরিয়া ব্যবধান বাড়িয়ে ফেলত আলা আলদিনের শট পোস্টে প্রতিহত না হলে। সিরিয়ার আগ্রাসী ফুটবলের কোনও উত্তর ছিল না মানোলোর প্রশিক্ষণাধীন ভারতের কাছে।

এরপর লাগাতার ভারতীয় রক্ষণকে নাজেহাল করে রাখছিলেন সিরিয়ার ফুটবলাররা। গুরপ্রীত সিং তৎপর থেকে কয়েকটি ভালো সেভ করেন। এরই মধ্যে মনবীর সিংয়ের থেকে ভালো বল পেয়েও কাজের কাজ করতে পারেননি নন্দকুমার সেকর। শুভাশিস বোসের ক্রস থেকে ছাংতের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। সাহালের শট বাঁচান সিরিয়ার গোলকিপার ইলিয়াস।

দ্বিতীয়ার্ধে আপুইয়া রালতে ও আশিস রাইকে নামানো হয় সুরেশ ওয়াংজাম ও নিখিল পূজারীর পরিবর্ত হিসেবে। বেশ কয়েকটি কর্নার আদায় করলেও ভারত গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভারত গোল পেতে মরিয়া হয়ে উঠেছিল। ছাংতের শট বাঁচান সিরিয়ার গোলকিপার। সাহাল নিজেও গোলের পরিস্থিতি তৈরি করেছিলেন ৬০ মিনিটে।

ছাংতেও গোল করার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন। কখনও তাঁর শট গোলরক্ষক বাঁচান, আবার একটি ক্ষেত্রে নন্দর বাড়ানো পাস তিনি ধরতে পারেননি। তাহলে হয়তো সমতা ফেরাতেও পারতেন। ৭৭ মিনিটে সিরিয়া প্রতি আক্রমণে উঠে এসে দ্বিতীয় গোলটি পেয়ে যায়। এই গোলটি করেন দালেহো মহসীন ইরানডাস্ট।

শেষ কয়েক মিনিটেও ভারত গোল পেতে ঝাঁপায়। কিন্তু ইলিয়াস এডমুন্ডের শট বাঁচান। কর্নার থেকে বল পেয়ে মহেশ যে শট নেন তা প্রতিহত হন। এরপর ছাংতের প্রয়াস ক্রসবারের উপর দিয়ে চলে যায়। লিস্টনও গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। এরপর ইনজুরি টাইমে পাবলো সাবাগ সিরিয়ার তৃতীয় গোলটি সুনিশ্চিত করেন।

এর আগে, সিরিয়া ২-০ গোলে মরিশাসকে হারিয়েছিল। ভারত ও মরিশাস ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ফলে ভারত ও মরিশাস টুর্নামেন্ট শেষ করল ১ পয়েন্ট করে পেয়ে। সিরিয়ার ঝুলিতে ৬ পয়েন্ট। ২০১৮ ও ২০২৩ সালে ভারত ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল। সিরিয়া এই প্রথম ভারতের মাটিতে কোনও খেতাব জিতল।

২০০৭ ও ২০০৯ সালে নেহরু কাপে ভারতের কাছে ফাইনালে সিরিয়া হেরেছিল। ২০১২ সালে চতুর্থ হয়েছিল। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়া তৃতীয় হয়েছিল। সেবার ভারতের সঙ্গে তাদের ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। গত জানুয়ারিতে এশিয়ান কাপে কাতারে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল সিরিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+