Euro Cup 2024: সুইসদের বিরুদ্ধে আটকে গেল জার্মানি, শীর্ষে থেকেই শেষ ষোলোতে আয়োজকরা

জার্মানির লক্ষ্য অবশ্য পূরণ হল না। গ্রুপ পর্বে ১০০% জয়ের রেকর্ড নিয়েই নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য ছিল জার্মানদের। প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচেই ধাক্কা খেল জার্মানি। বরং গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনওরকমে হার বাঁচাল। ইউরো কাপে শেষ ম্যাচে ড্র আয়োজক জার্মানির। সুইজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল ইউরোর আয়োজক দেশ। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।

স্যুইসদের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকেই দল নামিয়েছিলেন জার্মানির কোচ নাগেলসম্য়ান। ম্য়াচের শুরু থেকেই দুই ইউরোপিয় শক্তির লড়াইয়ে মূলত প্রাধান্য় পেয়েছিল গতিময় ফুটবল। কখনও জার্মানির বক্সে তো কখনও স্যুইৎজারল্যান্ডের বক্সে বল। খেলার শুরুর দিকে একবার সহজ সুযোগ পেয়েছিলেন গুন্ডোয়ান। কিন্তু তা থেকে গোল করতে পারলেন না।

Germany

জার্মানি এগিয়ে গিয়েছিল ১৭ মিনিটে। বাঁ দিক থেকে জার্মানির মিটেলস্ট্যাডের ক্রস ক্লিয়ার করেছিলেন আবিশার। ২৫ গজ দূরে বল পেয়েছিলেন রবার্ট আন্দ্রিচ। দূর থেকে তিনি শট মেরেছিলেন। বিপক্ষ গোলকিপার ইয়ান সমারের সামনে আচমকা বল ড্রপ খেয়ে গোলে ঢুকে যায়। কিন্তু ভিএআরে দেখা যায় গোল করার আগে ফাউল করেছেন জার্মান ফুটবলার। ফলে গোল বাতিল হল।

প্রথমার্ধে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ড্যান এনডোয়ে। ২৮ মিনিটে গোল করেন তিনি। প্রথমার্ধে এক গোলে পিছিয়েই থাকে জার্মানরা। দ্বিতীয়ার্ধে দাপট দেখাতে শুরু করলেও গোল করতে পারছিল না জার্মানরা। বরং ৮৪ মিনিটের মাথায় আবার গোল দিয়েছিল সুইৎজারল্যান্ড। তবে এ বার অফসাইডের কারণে গোল বাতিল হয়। আমাদোনির পাস পেয়েছিলেন ভার্গাস। তিনি ন্যুয়েরের মাথার উপর দিয়ে বল জালে জড়ান।

গোটা ম্যাচে ৯০ মিনিটে গোলের মুখ খুলতে পারেনি জার্মানি। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা জার্মানিকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল সুইসরা। জমাট রক্ষণে জার্মান আক্রমণভাগকে চাপেই রেখেছিল তারা। একপর্যায়ে জার্মানদের হার নিশ্চিতই মনে হচ্ছিল। অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে গোল করেন জার্মানি ফুটবলার সুপারসাব নিকলাস ফুলক্রুগ।এই গোলই জার্মানিকে গ্রুপসেরা হিসেবে নিয়ে গেল শেষ ষোলোয় ।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সরাসরি শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডও। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫ গোল দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে ২ গোলে জেতে জার্মানরা। তৃতীয় ম্যাচে তারা হার এড়িয়ে অপরাজিত থাকল গ্রুপ পর্বে। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্ৎজ, কাই হ‌্যাভার্ৎজদের মতো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করছেন টনি ক্রুজ, টমাস মুলার, আন্তোনি রুডিগারের মতো বর্ষীয়ান তারকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+